বন্যার কারণে ভ্যালেন্সিয়া-রিয়াল মাদ্রিদ ম্যাচ স্থগিত

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ১২:০৬আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ১২:০৬

ভ্যালেন্সিয়াতে আগামীকাল শনিবার রিয়াল মাদ্রিদের লা লিগা ম্যাচ স্থগিত করা হয়েছে। এই শতাব্দির ভয়াবহ বন্যার কবলে পড়েছে স্পেন। স্প্যানিশ ফুটবল ফেডারেশন গত বৃহস্পতিবার জানায়, লা লিগার অনুরোধে আগামী সপ্তাহে ভ্যালেন্সিয়ান অঞ্চলের সবগুলো ম্যাচের নতুন সূচি করা হবে।

বন্যায় অন্তত ১৫০ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিখোঁজ বহু মানুষ। ভয়াবহ এই প্রাকৃতিক দুর্যোগ হানা দেওয়ার পর স্প্যানিশ সরকার তিন দিনের শোক ঘোষণা করেছে।

শনিবার ভিয়ারিয়াল ও রায়ো ভায়েকানোর লা লিগা এবং লেভান্তের মালাগার বিপক্ষে সোমবারের দ্বিতীয় বিভাগীয় হোম ম্যাচও স্থগিত হয়েছে।

লিগা এফ-এ রিয়াল ও লেভান্তের মধ্যকার ম্যাচও হচ্ছে না।

এরই মধ্যে ক্লাবগুলো ফান্ড সংগ্রহে কোমর বেঁধে নেমেছে। রেড ক্রসের সঙ্গে কাজ করার পাশাপাশি রিয়াল ১০ লাখ ইউরো দান করেছে।

মারাত্মক বন্যায় ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানাতে আগামী সপ্তাহের সব ম্যাচে এক মিনিট নীরবতা পালনের ঘোষণা দিয়েছে।

রিয়াল বার্সার চেয়ে ৬ পয়েন্ট পেছনে থেকে লা লিগা টেবিলের দুই নম্বরে।

/এফএইচএম/
সম্পর্কিত
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
ক্লাসিকো জিতে লা লিগা চ্যাম্পিয়ন বার্সেলোনা 
ক্লাসিকোর আগে বার্সা কোচের বাবার মৃত্যু
সর্বশেষ খবর
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম