আমোরিমকেই প্রধান কোচ করলো ম্যানইউ

স্পোর্টস ডেস্ক
০১ নভেম্বর ২০২৪, ২৩:৫০আপডেট : ০১ নভেম্বর ২০২৪, ২৩:৫৬

কয়েকদিন ধরে গুঞ্জন ভাসছিল, রুবেন আমোরিমকে প্রধান কোচ করছে হতাশাজনক সময় কাটানো ম্যানইউ। শুক্রবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। ২০২৭ সাল পর্যন্ত তার সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার ক্লাব, বাড়তি এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

স্পোর্তিং লিসবন এখনই ছাড়ছেন না আমোরিম। নোটিশ পিরিয়ডে কাজ করবেন, ১১ নভেম্বর থেকে আনুষ্ঠানিকভাবে যোগ দেবেন ম্যানইউতে।

ভারপ্রাপ্ত কোচ রুড ফন নিস্টেলরয় আরও তিন ম্যাচে ম্যানইউর ডাগআউটে থাকবেন। ২৪ নভেম্বর ইপসউইচ টাউনের মাঠে প্রথমবার আমোরিমের অধীনে খেলবে দল।

আগামী মঙ্গলবার লিসবনে ম্যানসিটির বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে স্পোর্তিংয়ের দায়িত্বে থাকবেন আমোরিম।

কঠিন সময়ে দায়িত্ব নিতে প্রস্তুত আমোরিম। প্রিমিয়ার লিগে ৯ ম্যাচে মাত্র ১১ পয়েন্টে ১৪তম স্থানে ক্লাব।  এরিক টেন হ্যাগের রেখে যাওয়া বিপর্যস্ত ম্যানইউকে কোথায় নিয়ে যাবেন ৩৯ বছর বয়সী নতুন কোচ, সেটাই দেখার অপেক্ষা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী