ভিনিসিয়ুসের ব্যালন ডি’অর না জেতাকে অন্যায় বলছেন ব্রাজিল কোচ

স্পোর্টস ডেস্ক
০২ নভেম্বর ২০২৪, ১২:৩০আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ১২:৩০

ভিনিসিয়ুস জুনিয়র ব্যালন ডি’অর না জেতায় সেটা নানামুখী আলোচনার জন্ম দিয়েছে। কেউ কেউ তো ফুটবল রাজনীতির গন্ধও পাচ্ছেন। ব্রাজিল কোচ দরিভাল জুনিয়রও বিষয়টা সহজভাবে মেনে নিতে পারেননি। তার মতে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ড পুরস্কার না পাওয়ায় সেটা অন্যায় হয়েছে! 

ব্রাজিলের দল ঘোষণার সময় সংবাদ সম্মেলনে দলটির কোচ বলেছেন, ‘আমার মতে এটা অন্যায় হয়েছে। বিশেষ করে যেহেতু এটা ব্যক্তিগত পুরস্কার।’

রিও ডি জেনেইরোতে দরিভাল এটা পরিষ্কার করেছেন, পুরস্কার জেতা স্প্যানিশ ও ম্যানচেস্টার সিটি ফরোয়ার্ড রদ্রির বিপক্ষে কোনও ধরনের অভিযোগ নেই তার। তবে দরিভালের মতে, পুরস্কারটা ভিনিসিয়ুসেরই প্রাপ্য ছিল, ‘যে পুরস্কার জিতেছে তার বিরুদ্ধে আমার কোন অভিযোগ নেই। তবে খুব সম্ভবত স্প্যানিশ ফুটবলের অন্যতম একজন দারুণ ফুটবলারের স্বীকৃতি হিসেবে এটা সে পেয়েছে। কিন্তু ভিনিসিয়ুস যা করেছে, সেটার জন্য পুরস্কারটা তার প্রাপ্য ছিল।’

ব্যক্তিগত পুরস্কার না জিতলেও এই ঘটনায় ভিনি আরেকটি পুরস্কার ঠিকই জিতেছেন বলে মনে করেন ব্রাজিল কোচ, ‘ভিনিসিয়ুস সম্ভবত সেরা যে পুরস্কারটি জিতেছে, সেটা হলো মানুষের সম্মান ও ভালোবাসা। ব্রাজিলের অধিকাংশ মানুষ বুঝতে পেরেছে, এটা তার প্রতি অন্যায় হয়েছে। যে ছিল পুরস্কার জয়ের যোগ্য।’

/এফআইআর/       
সম্পর্কিত
নিলামে উঠছে পেলের ১৯৫৮ বিশ্বকাপ ফাইনালের জার্সি
নেইমারকে ঘিরে উচ্ছ্বাস, বিশ্বকাপে রওনা দিলো ব্রাজিলও
পানামাকে বড় ব্যবধানে হারিয়ে উজ্জীবিত ব্রাজিল
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের