শেষ মুহূর্তের নাটকীয় গোলে হার দেখলো মায়ামি

  স্পোর্টস ডেস্ক
০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪আপডেট : ০৩ নভেম্বর ২০২৪, ১০:৫৪

আটলান্টার মাঠে জিতলেই এমএলএস কাপে ইস্টার্ন কনফারেন্সের প্লে-অফে সেমিফাইনাল নিশ্চিত হতো ইন্টার মায়ামির। কিন্তু শেষ মুহূর্তে নাটকীয় এক গোল হজম করায় তিন ম্যাচের প্লে-অফ সিরিজটা এখন ১-১ সমতায় চলে এসেছে। মায়ামির ২-১ গোলের হারে শেষ ম্যাচটা পরিণত হয়েছে নকআউটে।  

ম্যাচের শুরুতেই গোল করে এগিয়ে যায় মায়ামি। ৪০ মিনিটে সেই গোলে ভুলটা ছিল আটলান্টার গোলকিপারের। গোল কিক নিতে গিয়ে বল দেন মায়ামির ফেদেরিকো রেডোন্ডোর পায়ে। সেই বল আবার মার্টিনেজের কাছে গেলে তিনি জাল কাঁপিয়েছেন।

বিরতির পর ৫৮ মিনিটে সমতা ফেরায় আটলান্টা। যার কারিগর ছিলেন পেদ্রো আমাদর। তার দেওয়া ক্রস থেকে হেড করে জালে বল পাঠান ডেরিক উইলিয়ামস। 

তার পর লিওনেল মেসির সুযোগ ছিল ব্যবধান বাড়িয়ে নেওয়ার। ৮৩ মিনিটে লুজ বল তার কাছে চলে এলেও সেই বল তিনি মারেন বারের ওপর। তার পর মনে হচ্ছিল ম্যাচটার বোধহয় পেনাল্টি শুটআউটে ভাগ্য নির্ধারণ হবে।  কিন্তু ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকতে দেয়নি আটলান্টা। যোগ হওয়া সময়েই ম্যাচের ভাগ্য বদলে জয় নিয়ে মাঠ ছেড়েছে। স্টপেজ টাইমের চতুর্থ মিনিটে জয়সূচক গোলটি এনে দেন বদলি হয়ে নামা জান্ডে সিলভা।

অবশ্য এই গোলের পর মাত্রাছাড়া উদযাপনে হলুদ কার্ডও দেখেন তিনি। গোল করেই ছুটে গিয়েছিলেন মায়ামির দর্শকদের কাছে। সেখানে নিজের জার্সি ছিঁড়ে চিৎকার করলে তাৎক্ষণিক শাস্তি পান তিনি। 

/এফআইআর/  
সম্পর্কিত
একা একা অনুশীলন করলেন মেসি
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের