১৫ বছর পর মিলানের কাছে হারলো রিয়াল

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ০৬:০৭আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:০৭

ঠিক ১৪ বছর পর চ্যাম্পিয়নস লিগে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হলো এসি মিলান। চ্যাম্পিয়নস লিগের নতুন ফরম্যাটে স্প্যানিশ জায়ান্টদেরকে পেয়েই চমক দেখালো ইতালিয়ানরা। সাতবারের চ্যাম্পিয়নরা সান্তিয়াগো বার্নাব্যুতে বর্তমান শিরোপা জয়ীদের হারালো ৩-১ গোলে।

২০০৯ সালের পর ইউরোপ সেরার মঞ্চে প্রথমবার রিয়ালের বিপক্ষে জিতলো মিলান। ১৫ বছর আগে এই সান্তিয়াগো বার্নাব্যুতেই ৩-২ গোলে জিতেছিল তারা।

১২তম মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল হেড করে জাল কাঁপান মালিক থিয়াও। মিলান বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। ১১ মিনিট পর ভিনিসিয়ুস জুনিয়র পেনাল্টি থেকে সমতা ফেরান।

সাবেক ক্লাবের বিপক্ষে আলভারো মোরাতা গোল করে বিরতির আগে মিলানকে লিড এনে দেন। ৩৯তম মিনিটে স্কোর ২-১ হয়। কাউন্টার অ্যাটাকের পর রাফায়েল লিয়াওয়ের ক্রসে তিজানি রেইন্ডার্স বল জালে জড়ালে রিয়ালকে বড় হার দেখতে হয়।

৩৬ দলের চ্যাম্পিয়নস লিগ টেবিলে রিয়াল চার ম্যাচে মাত্র ৬ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে, গোল পার্থক্যে মিলানের চেয়ে এক ধাপ উপরে। 

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম