দিয়াজের হ্যাটট্রিকে লিভারপুলের চারে চার

স্পোর্টস ডেস্ক
০৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৩আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ০৬:৫৩

গত মৌসুমে জার্মান ফুটবলে একের পর এক ইতিহাস গড়া বেয়ার লেভারকুসেনও লিভারপুলের জয়ের লাগাম টেনে ধরতে পারেনি। চ্যাম্পিয়নস লিগে কেবল দ্বিতীয় দল হিসেবে শতভাগ সাফল্য ধরে রাখলো ইংলিশ জায়ান্টরা। লুইজ দিয়াজের হ্যাটট্রিকে মঙ্গলবার অ্যানফিল্ডে জাবি আলোনসোর দলকে ৪-০ গোলে হারিয়েছে লিভারপুল।

আর্নে স্লটের দল আপাতত চ্যাম্পিয়নস লিগের টেবিলে এক নম্বর স্থান দখল করেছে। চার ম্যাচে এটি তাদের চতুর্থ জয়। তারা ছাড়া কেবল অ্যাস্টন ভিলা শতভাগ জয়ের রেকর্ড ধরে রেখেছে। বুধবার দলটি ক্লাব ব্রুগের বিপক্ষে নিজেদের চতুর্থ ম্যাচ খেলবে।

২০০৫ সালে রেডদের হয়ে চ্যাম্পিয়নস লিগ ট্রফি উঁচিয়ে ধরেছিলেন আলোনসো। লেভারকুসেনের এই হার কোচ ও সাবেক লিভারপুল নায়কের ফেরা মাটি করে দিলো। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘পারফরম্যান্সের চেয়ে বেশি বেদনাদায়ক এই ফল। কিন্তু এটা চ্যাম্পিয়নস লিগ, সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতা এবং আজ আমরা যথেষ্ট ভালো খেলিনি। এখানে আসার দারুণ অনুভূতিকে আমি বেদনাদায়ক ফল থেকে আলাদা করেছি। অ্যানফিল্ডের দর্শকদের কাছ থেকে উষ্ণ অভ্যর্থনায় আমি আপ্লুত।’

আলোনসোর যন্ত্রণাময় হারের বিপরীতে স্লট সাফল্যের ধারাবাহিকতায় ইয়ুর্গেন ক্লপের শূন্যতা ভালোভাবে পূরণ করে চলেছেন। লিভারপুলে এসে ১৬ ম্যাচে ১৪তম জয় পেলেন তিনি।

৬১তম মিনিটে চমৎকার গোলে গোলমুখ খোলেন দিয়াজ। লেভারকুসেনের ডিফেন্স চেড়া পাস দেন কুর্টিস জোনস, বল পেয়ে গোলকিপার লুকাস হারাডেকির মাথার ওপর দিয়ে দিয়াজ বল তুলে জড়িয়ে দেন জালে।

কডি গাকপো দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন। মোহাম্মদ সালাহর ক্রসে ব্যাকপোস্ট থেকে ডাইভ করে জাল কাঁপান তিনি। অফসাইডে প্রথমে গোলটি বাতিল হলেও ভিএআরে সিদ্ধান্ত পাল্টে যায়।

৮৩তম মিনিটে দিয়াজ তার দ্বিতীয় গোল করেন। সালাহর ক্রস ধরে প্রতিপক্ষের চ্যালেঞ্জ সামলে লক্ষ্যভেদ করেন তিনি। স্টপেজ টাইমে ডারউইন নুনেজের শট ব্লকড হলে ফিরতি শটে গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন দিয়াজ।

গত মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র এক ম্যাচ হারা বুন্দেসলিগা চ্যাম্পিয়নদের প্রথম পরাজয়ের স্বাদ দেয় লিভারপুল। ছয়বারের চ্যাম্পিয়নরা চার ম্যাচে ১২ পয়েন্ট পেয়েছে। আর লেভারকুসেন দুই জয়ের বিপরীতে একটি করে ড্র ও হারে ১১তম স্থানে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম