গাড়ি দুর্ঘটনায় মারা গেলেন ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার

   স্পোর্টস ডেস্ক
১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৭আপডেট : ১৩ নভেম্বর ২০২৪, ১২:৩৭

গাড়ি দুর্ঘটনায় মারাত্মকভাবে আহত হয়েছিলেন ইকুয়েডরের জাতীয় দলের ফুটবলার মার্কো আনগুলো। তার পর থেকে সংকটাপন্ন ছিল তার জীবন। এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে জীবন-মৃত্যুর সঙ্গে লড়াই করলেও জয়ী হতে পারেননি। মঙ্গলবার ইকুয়েডর ফুটবল ফেডারেশন জানিয়েছে, দুর্ঘটনার একমাস পর অকালেই বিদায় নিয়েছেন ২২ বছর বয়সী। 

দুর্ঘটনা ঘটেছিল ৭ অক্টোবর। একই ঘটনায় আনগুলোর যুবদলের সাবেক সতীর্থ রবের্তো কাবেজাসের আগেই মৃত্যু হয়েছে। দুর্ঘটনায় আনগুলো মাথা ও ফুসফুসে আঘাত পেয়েছিলেন। এক সপ্তাহ নিবিড় পর্যবেক্ষণে থাকা অবস্থাতেই গত সোমবার মারা যান তিনি। 

আনগুলো আগে মেজর লিগ সকার ক্লাব সিনসিনাটির হয়ে খেলতেন। সেখান থেকে ধারে গত মার্চ থেকে খেলেছিলেন ইকুয়েডোরিয়ান লিগ চ্যাম্পিয়ন এলডিইউ কিটোয়। ইকুয়েডরের হয়ে সিনিয়র দলে তার অভিষেক হয় ২০২২ সালে। জাতীয় দলের হয়ে দুটি ম্যাচও খেলেছেন তিনি। 

ইকুয়েডর ফুটবল ফেডারেশন বিবৃতিতে জানিয়েছে, ‘ইকুয়েডরের সাবেক ফুটবলার, যখনই সুযোগ পেয়েছে আমাদের দেশের পতাকার মান নিজের প্রতিভা ও নিবেদন দিয়ে সব সময় রক্ষা করেছে । মার্কো শুধু দুর্দান্ত একজন ফুটবলারই ছিল না, ছিল দারুণ একজন সতীর্থও।’
  
মার্কো মৃত্যুকালে স্ত্রী ও একটি ছেলে সন্তান রেখে গেছেন। 

ইকুয়েডরের সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, দুর্ঘটনায় গাড়িতে থাকা পাঁচজনের মধ্যে তিনজনই নিহত হয়েছেন।  

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের