বাংলাদেশের মালদ্বীপ বধের সাক্ষী হলেন তামিম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ নভেম্বর ২০২৪, ২০:১৭আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২০:৩৩

জাতীয় দলের কৃতি ক্রিকেটার তামিম ইকবাল। ফুটবল খেলার প্রতি তার ঝোঁক কম নয়। আজ তো তাকে দেখা গেছে কিংস অ্যারেনাতে। বাংলাদেশ-মালদ্বীপ ম্যাচ দেখতে ভিআইপি গ্যালারিতে উপস্থিত। আজকের ম্যাচ দেখতে আরও ছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াও। দুজনেই বাংলাদেশের বিজয়ের আনন্দ সঙ্গী করে নিলেন। 

তামিম পুরোদস্তুর একজন ক্রিকেটার। তার বাবা প্রয়াত ইকবাল খান ছিলেন কৃতি ফুটবলার। চট্টগ্রামের মাঠে যার অনেক সাফল্য আছে। সেই বাবার কনিষ্ঠ ছেলে হয়ে তামিম ফুটবলের টানে চলে এসেছেন কিংস অ্যারেনার মাঠে। উপভোগ করছেন তপু-জনিদের খেলা।

এর আগে এই মাঠে হাবিবুল বাশার সুমন-নুরুল হাসান সোহানরা এসেছিলেন ফুটবল ম্যাচ দেখতে। 

আসিফ-তামিমরা গ্যালারিতে বসে বাংলাদেশের বিজয় দেখেছেন। আলী ফাসিরের গোলে মালদ্বীপ এগিয়ে গেলেও জনি ও পাপনের নৈপুণ্যে স্বাগতিকরা ২-১ গোলে জিতেছে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের