উপভোগের মন্ত্রে এখনও তাক লাগিয়ে চলেছেন রোনালদো!

স্পোর্টস ডেস্ক
১৬ নভেম্বর ২০২৪, ২০:৪৩আপডেট : ১৬ নভেম্বর ২০২৪, ২০:৪৮

আগামী ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে বয়স ৪০ হয়ে যাবে ক্রিস্টিয়ানো রোনালদোর। স্বাভাবিকভাবে তার কানের কাছে ফিসফাস হচ্ছে, কবে অবসর নিচ্ছেন? ওসবে কান না দিয়ে কিন্তু সিআরসেভেন তার কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন। এখনও যেন চিরতরুণ! পোল্যান্ডের বিপক্ষে উয়েফা নেশনস লিগে দুটি গোল বানিয়ে দিয়েই ক্ষান্ত হননি, করেছেন চোখ ধাঁধানো বাইসাইকেল কিক গোল, যে মুহূর্তটি ভাইরাল হয়েছে এক পলকে। পানেনকা শটে পেনাল্টি থেকে গোল নিয়েও মুগ্ধ করেছেন তিনি।

রোনালদোময় রাতে পোল্যান্ডকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পর্তুগাল। রেকর্ড এদিনও লুটিয়ে পড়েছে তার পায়ে। ৩৯ বছর ও ২৮৪ দিন বয়সী ফরোয়ার্ড পর্তুগালের হয়ে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড গড়েছেন। 

বয়সটা যেন তার তাছে কেবলই একটি সংখ্যা। যে বয়সে অনেকেই বুটজোড়া তুলে রেখে ধুলোর আস্তরণ ফেলে দেয়, ঠিক তখন আকর্ষণীয় সব গোল করে তাক লাগিয়ে চলেছেন তিনি। কোনও তরুণ খেলোয়াড়ের স্কিলও যেন তার কাছে পিছিয়ে থাকবে। এই বয়সেও শূন্যে এক পা তুলে আরেক পা দিয়ে জালে বল ঠেলে দেন! দ্বিতীয় আরেকটি গোল তো করলেন পানেনকা শটের পেনাল্টি থেকে। এছাড়া লিয়াও ও ব্রুনো ফের্নান্দেজকে দুটি গোলে অ্যাসিস্টও করেছেন।

এই জয়ে আরেকটি রেকর্ড গড়েছেন রোনালদো। আন্তর্জাতিক ম্যাচে সবচেয়ে বেশি ১৩২ ম্যাচ জয়। পেছনে ফেলেছেন স্পেনের সার্জিও রামোসকে। এছাড়া আন্তর্জাতিক গোলসংখ্যা বেড়ে হলো ১৩৫টি। সব প্রতিযোগিতা মিলিয়ে তার ক্যারিয়ার গোল ৯১০।

ম্যাচ পরবর্তী সময়ে রোনালদো অবসরের প্রশ্ন তোলা ভক্ত-সমর্থকদের উদ্দেশ্যে জানালেন, বাইরের কোনও চাপে অবসর নয়, ফুটবলের প্রতি যতদিন ভালোবাসা আছে, খেলে যাবেন ততদিন। আপাতত উপভোগ করতে চান প্রিয় খেলাকে।

তিনি বলেছেন, ‘আমি শুধু উপভোগ করতে চাই। অবসরের পরিকল্পনা.... এক কিংবা দুই বছরের মধ্যে কি হবে! আমি জানি না। আমি শিগগিরই ৪০ বছর বয়সী হচ্ছি। আমি সত্যিই উপভোগ করতে চাই, যতদিন আমি আমি নিজেকে উজ্জীবিত রাখতে পারবো। যেদিন আমি উৎসাহ পাবো না, খেলার প্রতি ভালোবাসা থাকবেন না, আমি অবসর নিবো। যখন আমি জাতীয় দল ছাড়ার সিদ্ধান্ত নিবো, সেটা হবে অনেক চিন্তা করে। আগাম কোনও ঘোষণা দিবো না।’

/এফএইচএম/
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের