সাফ জয়ী বাংলাদেশকে ফ্রিজ দিয়ে সম্মাননা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ নভেম্বর ২০২৪, ১৯:২৪আপডেট : ১৭ নভেম্বর ২০২৪, ১৯:২৪

সাফ চ্যাম্পিয়নশিপে টানা দুটি শিরোপা জিতে এবারও নগদ অর্থ পুরস্কার পেয়েছে বাংলাদেশের মেয়েরা। এবার খেলোয়াড়, কোচিং স্টাফ, কর্মকর্তা মিলিয়ে সাফের ৩২ সদস্যকে ফ্রিজ উপহার দিয়েছে ওয়ালটন। নারী ফুটবলে দীর্ঘদিনের পৃষ্ঠপোষক এই কোম্পানি। আজ রবিবার বাফুফে ভবনে তাদের সম্মাননা জানায় তারা।

ওয়ালটন এর আগেও নারী ফুটবলে টিভি ও অন্য সামগ্রী উপহার দিয়েছে। এবার ফ্রিজ দিয়েছে তারা ভিন্ন পদ্ধতিতে। পুরস্কারপ্রাপ্তরা যে যার সুবিধাজনক অবস্থানের নিকটস্থ ওয়ালটন শো রুম থেকে ফ্রিজ সংগ্রহ করতে পারবেন। 

নারী ফুটবলারদের এই সম্মাননা অনুষ্ঠানে ভবিষ্যতের নানা পথচলা ও সমস্যার বিষয় উঠে এসেছে। নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ বলেন, ‘আমরা নারী ফুটবলারদের আরো সুযোগ-সুবিধা দিতে চাই। এজন্য সরকার ও বেসরকারি প্রতিষ্ঠানের সহায়তা দরকার।' 

বাফুফেতে সাবিনাদের আনুষ্ঠানিক চুক্তি শেষ। চুক্তি অনুযায়ী সিনিয়র ফুটবলাররা মাসে ৫০ হাজার টাকা করে পেতেন। এবার সাবিনারা আরও বেশি প্রত্যাশা করছেন, ‘চ্যাম্পিয়ন হলে বেতন বেশির আশা তো থাকেই। এই বিষয়ে আপার সঙ্গে আজ আলাপ হওয়ার কথা।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের