জাভি কি মেসিদের কোচ হচ্ছেন?

স্পোর্টস ডেস্ক
২০ নভেম্বর ২০২৪, ২০:৩২আপডেট : ২০ নভেম্বর ২০২৪, ২০:৩২

জাভি কি ইন্টার মায়ামিতে জেরার্ডো মার্টিনোর স্থলাভিষিক্ত হচ্ছেন? সাবেক সতীর্থকে কি ডাগআউটে পাচ্ছেন লিওনেল মেসি? গুঞ্জন উঠেছে, জাভির সঙ্গে যোগাযোগ চলছে আমেরিকান ক্লাবের। নতুন এক রিপোর্টে এই পরিস্থিতি সম্পর্কে সবশেষ তথ্য পাওয়া গেছে।

এমএলএস কাপ প্লে অফ থেকে মায়ামির আগেভাগে বিদায়ের পর হুট করে মার্টিনো বিদায় নেন। তারপরই মেসির কোচ কে হচ্ছেন, তা নিয়ে গুঞ্জনের ডালপালা বড় হতে থাকে। বার্সার সাবেক খেলোয়াড় ও প্রধান কোচ জাভির নাম শোনা যায় জোরেশোরে।

গত মে মাসে বার্সেলোনায় বরখাস্ত হওয়া পর থেকে বেকার সময় কাটাচ্ছেন জাভি। বার্সা ও কাতারি ক্লাব আল সাদের সঙ্গে সাফল্য পাওয়া এই কোচ কিন্তু মেসির সঙ্গে যুক্তরাষ্ট্রে একত্রিত হচ্ছে না। স্প্যানিশ ক্রীড়া দৈনিক মার্কা বলছে এই কথা। দুই পক্ষের মধ্যে কোনও যোগাযোগই হয়নি এবং এই চুক্তি ‘অসম্ভব’! 

মায়ামির সঙ্গে চুক্তি হলেও আগামী জানুয়ারিতে প্রাক মৌসুমের আগে যোগ দিতে পারবেন না জাভি, যেটা করতে তিনি আগ্রহী নন। তাছাড়া ৪৪ বছর বয়সী স্প্যানিশ শীর্ষ কোনও ইউরোপিয়ান ক্লাবের কোচ হতে চান। সব মিলিয়ে শেষ কথা- মেসি, সার্জিও বুশকেটস, লুইস সুয়ারেজ ও জর্দি আলবার সঙ্গে জাভিকে দেখার বাসনা পূরণ হচ্ছে না।

/এফএইচএম/
সম্পর্কিত
বিশ্বকাপে প্রথম ম্যাচে খেলবেন মেসি
চতুর্থ শিরোপার ইঙ্গিত দিচ্ছে মেসির রুম নম্বর?
শিরোপা রক্ষার অভিযানে কানসাসে আর্জেন্টিনা, বাড়ানো হয়েছে নিরাপত্তা
সর্বশেষ খবর
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
শিশুর হাতে স্মার্টফোন: আশীর্বাদ না অভিশাপ? 
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
পারমাণবিক অস্ত্র নিয়ে কিমের বড় ঘোষণা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান