এমবাপ্পের গোলখরা কাটলো, রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
২৫ নভেম্বর ২০২৪, ০৩:০৬আপডেট : ২৫ নভেম্বর ২০২৪, ০৩:০৬

আগামী বুধবার অ্যানফিল্ডে চ্যাম্পিয়নস লিগে ব্লকবাস্টার ম্যাচে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তার আগে লা লিগায় টানা দ্বিতীয় জয় পেলো তারা। লেগানেসের বিপক্ষে ৩-০ গোলের জয়ে জাল কাঁপিয়ে স্বস্তি ফেরালেন কিলিয়ান এমবাপ্পে ও জুড বেলিংহ্যাম।

চলতি মৌসুমে অধারাবাহিক পারফর্ম করে সমালোচিত হচ্ছিলেন এমবাপ্পে। দুজনেই গোল করে জানান দিলেন, তারা ফুরিয়ে যাননি। লিভারপুল ম্যাচের আগে তারা ফর্মে ফিরে মাদ্রিদ ক্লাবকে স্বস্তিতে রাখলেন।

লেগানেসের মজবুত ডিফেন্স রিয়ালকে আটকে রেখেছিল দীর্ঘ সময়। গোলশূন্যতে প্রথমার্ধ শেষ হওয়ার আভাস মিলেছিল। তবে বিরতির তিন মিনিট আগে ভিনিসিয়ুস জুনিয়রের যোগসাজশে চলতি মৌসুমের সপ্তম লিগ গোল করেন এমবাপ্পে, পাঁচ ম্যাচে প্রথম।

দ্বিতীয়ার্ধে বল দখলে আধিপত্য ধরে রেখে রিয়াল ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে। ৬৬তম মিনিটে বেলিংহ্যাম ফাউল হলে ফ্রি কিক থেকে দুর্দান্ত গোল করে ব্যবধান বাড়ান। 

বেলিংহ্যাম টানা দ্বিতীয় ম্যাচে গোল করেন ৮৫তম মিনিটে। ক্রসবারে আঘাত লেগে ফিরে আসা বল হেড করে খালি জালে জড়ান ইংল্যান্ড মিডফিল্ডার।

এই জয়ে লা লিগায় অ্যাটলেটিকো মাদ্রিদকে টপকে দুইয়ে উঠলো রিয়াল। বার্সেলোনার (১৪) চেয়ে এক ম্যাচ কম খেলে শীর্ষস্থান থেকে চার পয়েন্ট দূরে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ