‘বসুন্ধরা এখনও আবাহনী-মোহামেডানের সমকক্ষ নয়’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ নভেম্বর ২০২৪, ১৩:৩৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৩:৩৭

প্রিমিয়ার লিগ শুরু হতে বেশি দিন বাকি নেই। শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে ১০ দলের লড়াই। যদিও ১০ দল বলা হলেও পরিষ্কারভাবে বসুন্ধরা কিংস সব দিক দিয়ে এগিয়ে। অন্তত অভিষেকের পর থেকে এখনও পর্যন্ত তাদের কাছ থেকে লিগের ট্রফি কেউ নিতে পারেনি। কিংসের ডেরাতে রয়েছে টানা পাঁচটি লিগ ট্রফি। তবে বসুন্ধরা যতই বর্তমান সময়ের সেরা দল হোক না কেন, দেশের স্বনামধন্য কোচ মারুফুল হক বলছেন অন্য কথা।

সম্প্রতি এক সাক্ষাৎকারে আবাহনী লিমিটেডের বর্তমান কোচ মারুফুল হক বলেছেন,‘বসুন্ধরা কিংস আরও ২০ বার চ্যাম্পিয়ন হলে আবাহনী-মোহামেডানের কাতারে আসবে। এখনই বলা যাবে না যে তাদের কাতারে চলে এসেছে।’ তার এমন উক্তি নিয়ে সোশ্যাল মিডিয়ার ফুটবল গ্রুপগুলোতে বিতর্ক উস্কে দিয়েছে।

এ নিয়ে মারুফুল হক বাংলা ট্রিবিউনকে সরাসরি বলেছেন,‘আমি কেন  সে কথা বলেছি তা আগে বুঝতে হবে। বসুন্ধরা বর্তমান সময়ে অন্যতম সেরা দল। তবে তাদের দুই ঐতিহ্যবাহী দলের সমকক্ষ হতে হলে অনেক সময় লাগবে। আবাহনী-মোহামেডান দেশের দুই ঐতিহ্যবাহী দল। তাদের সমর্থনও বেশি। দুই দলের জন্য দেশের সমর্থকরা বিভক্ত হয়ে পড়ে। দুই দল নিয়ে ভক্ত-সমর্থকদের আবেগ-ভালোবাসা কম নয়।’

এরপরই আরও যুক্তি তুলে ধরে দেশের প্রথম উয়েফা ‘এ’ লাইসেন্সধারী কোচের ভাষ্য,‘আবাহনী-মোহামেডান এখন পর্যন্ত যতবার সব খেলার ট্রফি জিতেছে তা বসুন্ধরা জিততে পারেনি। আরও ২০বার লিগ চ্যাম্পিয়ন হলে তখন সমকক্ষ বলে ধরা যাবে। সুতরাং যখন ওরা জিততে পারবে(২০বার), তখনই তুলনা করা যাবে। এর আগে নয়।’

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
ক্রীড়াঙ্গনকে রাজনীতিমুক্ত রাখতে হবে: স্পিকার
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
সর্বশেষ খবর
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী