ফিফা বর্ষসেরাতেও রদ্রি-ভিনিসিয়ুস দ্বৈরথ, আছেন মেসি

স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৪, ১৫:০১আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ১৫:০১

গত মাসে ব্যালন ডি’অরের জমকালো আয়োজন বয়কট করে বিতর্কে জড়িয়েছিল রিয়াল মাদ্রিদ। তাদের খেলোয়াড় ভিনিসিয়ুস জুনিয়রকে বিজয়ী ধরে নিয়েই প্রস্তুতি নিচ্ছিল তারা। কিন্তু অনুষ্ঠানের দিন মাদ্রিদ ক্লাব জানতে পারে, ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের হাতে উঠছে না পুরস্কার। তারপরই অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত নেয়। ব্যালন ডি’অর জেতেন স্পেনের তারকা রদ্রি। এখনও ব্যালন ডি’অর বিতর্ক পুরোপুরি থামেনি। এরই মধ্যে ফিফা জানিয়ে দিলো, দ্য বেস্ট অ্যাওয়ার্ডেও হতে যাচ্ছে রদ্রি-ভিনিসিয়ুস দ্বৈরথ!

বৃহস্পতিবার মাঝরাথে দ্য বেস্ট মেন’স প্লেয়ার অ্যাওয়ার্ডের জন্য মনোনীতদের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফিফা। ১১ জনের তালিকায় আছেন গতবারের বিজয়ী লিওনেল মেসি। কিন্তু তাকে ছাপিয়ে আলোচনা রদ্রি-ভিনিসিয়ুসকে নিয়ে। এবার কি ব্রাজিলিয়ান তারকা পারবেন স্পেনের ইউরো জয়ীর বিরুদ্ধে প্রতিশোধ নিতে?

সংক্ষিপ্ত তালিকায় ভিনিসিয়ুসের সঙ্গে আছেন তার রিয়াল সতীর্থ জুড বেলিংহ্যাম, কিলিয়ান এমবাপ্পে, ফেদেরিকো ভালভার্দে ও দানি কারভাহাল এবং অবসরে যাওয়া টনি ক্রুস। রদ্রির ম্যানসিটি সতীর্থ আর্লিং হাল্যান্ড ও স্বদেী লামিনে ইয়ামাল। এছাড়া বেয়ার লেভারকুসেনের সুপারস্টার ফ্লোরিয়ান উইর্জ।

ব্যালন ডি’অরের ভোটিং পদ্ধতি এবার বেশ সমালোচিত হয়েছে। এখানে সাংবাদিকরা মূল ভূমিকা রাখে। তবে দ্য বেস্টের বিজয়ী নির্বাচনে ভক্ত, জাতীয় পুরুষ ও নারী দলের বর্তমান অধিনায়ক ও কোচদের ভোট বিবেচনায় নেওয়া হয়। নির্বাচিত গণমাধ্যম প্রতিনিধিরাও পান ভোটাধিকার।

আগামী জানুয়ারিতে ফিফা পুরস্কার দেওয়া হবে। ব্যালন ডি’অরের মতো মৌসুম নয়, এক বর্ষপঞ্জিকার পারফরম্যান্স বিবেচিত হবে। ভক্তদের ভোট কার্যক্রম শুরু হবে ১০ ডিসেম্বর থেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে