প্রথম ম্যাচেই কিংসের দাপটে বিধ্বস্ত চট্টগ্রাম আবাহনী

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৪, ১৯:৫৭আপডেট : ২৯ নভেম্বর ২০২৪, ২০:০১

আগে থেকে অনুমিত ছিল কোনোমতে দল গড়া চট্টগ্রাম আবাহনী খড়কুটোর মতো উড়ে যাবে বসুন্ধরা কিংসের কাছে। মাঠের খেলাতে তাই হয়েছে। ভ্যালেরি তিতার দলের সামনে একদম দাঁড়াতে পারেনি বন্দরনগরীর দল। কিংস ৭-০ গোলে বিধ্বস্ত করেছে চট্টগ্রাম আবাহনীকে। ফ্রান্সের জারেদ খাসা ও রাকিব হোসেন সর্বোচ্চ দুটি করে গোল করেছেন।

শুক্রবার কিংস অ্যারেনাতে শুরু থেকে প্রতিপক্ষকে সুযোগ দেয়নি কিংস। আক্রমণের পসরা মেলে একের পর এক গোল আদায় করতে থাকে।

ম্যাচের ৩ মিনিটে কিংস এগিয়ে যায়। মিগেলের পাস থেকে জারেদ খাসা গোলকিপারের পাশ দিয়ে প্লেসিং করে দেন।

২৩ মিনিটে ব্যবধান দ্বিগুণ হয়। মিগেলের পাসে ফয়সাল আহমেদ ফাহিম ফাঁকায় পেয়ে বক্সে ঢুকে গোলকিপারকে পরাস্ত করেন।

৬ মিনিট পর ফাহিমের পাসে মিগেল তৃতীয় গোল করে দলকে আরও এগিয়ে নেন।

৩৯ মিনিটে রাকিবের ক্রসে জারেদ খাসা সহজেই দলের হয়ে চতুর্থ গোল করেন।

বিরতির পর আরও তিন গোল।

৭০ মিনিটে রিমনের ক্রসে মজিবর রহমান জনি সহজেই প্লেসিং করে দেন। ৭৩ মিনিটে রাকিব স্লাইডিং শটে দারুণ গোল করেন। ৮৪ মিনিটে রফিকুলের পাসে রাকিব আলতো টোকায় নিজের দ্বিতীয় ও দলের হয়ে সপ্তম গোল উপহার দেন।

বড় স্কোরলাইন রেখে প্রথম ম্যাচেই নিজেদের শক্তিমত্তা দেখিয়েছে কিংস। হেক্সা কিংবা ষষ্ঠ লিগ শিরোপা জয়ের মিশনে তাদের শুরুটা হয়েছে চোখে পড়ার মতোই।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
‘কম্বোডিয়া গিয়ে বাংলাদেশের ফুটবলকে ব্র্যান্ডিং করতে চাই’
ট্রফির চেয়ে সম্মান বড়, মোহামেডানকে চ্যাম্পিয়ন ঘোষণার আহ্বান কিংসের!
সর্বশেষ খবর
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
ডেঙ্গুর চরম ঝুঁকিতে ঢাকা দক্ষিণ সিটির ২৭টি ওয়ার্ড
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের