সালাহর সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পিএসজি সভাপতি!

স্পোর্টস ডেস্ক
০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮আপডেট : ০৩ ডিসেম্বর ২০২৪, ১২:৪৮

লিভারপুলে শেষের বার্তাটা দিয়ে ফেলেছেন মোহাম্মদ সালাহ। এবার তার ভবিষ্যৎ গন্তব্য নিয়ে চলছে জোর গুঞ্জন। মিশরীয় তারকার পরবর্তী গন্তব্য তাহলে প্যারিস সেন্ত জার্মেই (পিএসজি)? সাম্প্রতিক তথ্য তেমনই ইঙ্গিত দিচ্ছে। বেশ কিছুদিন ধরেই তার এজেন্ট রামি আব্বাসের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন পিএসজি সভাপতি নাসের আল খেলাইফি।

সূত্রের বরাত দিয়ে এমন তথ্য জানাচ্ছে ইএসপিএন। লিভারপুলে ৩২ বছর বয়সী সালাহর চুক্তির মেয়াদ শেষের পথে। এই গ্রীষ্মেই চুক্তি শেষ হবে। সর্বশেষ ম্যানচেস্টার সিটির বিপক্ষে জেতা ম্যাচের পর বলেছেন,অ্যানফিল্ডে শেষ ম্যাচ খেলে ফেলেছেন তিনি। 

এই মৌসুমে অলরেডসদের হয়ে দারুণ সময় কাটাচ্ছেন সালাহ। সব প্রতিযোগিতা মিলে ১৩ গোল করেছেন। সিটিকে ২-০ গোলে হারানো ম্যাচের দ্বিতীয় গোলটিও ছিল তার করা। ৭৮ মিনিটে পেনাল্টি থেকে স্কোর করেছেন তিনি। এই জয়ে শীর্ষে ৯ পয়েন্টের ব্যবধান পেয়ে গেছে লিভারপুল। 

ওই ম্যাচের পরই ৮ দিনের মাথায় দ্বিতীয়বার নিজের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে কথা বলেছেন। স্কাই স্পোর্টসকে বলেছেন, ‘সত্যি করে বললে এটা আমার মাথায় আছে। এখন পর্যন্ত সিটির বিপক্ষে অ্যানফিল্ডে এটাই আমার লিভারপুলের শেষ ম্যাচ। তাই এখন আমার জন্য উপভোগই সব। আবহটা ছিল অবিশ্বাস্য। এখানে প্রতিটা মুহূর্ত উপভোগ করতে চাই আমি। আশা করবো, লিগটা যেন জিততে পারি এবং তার পর দেখা যাক কী হয়।’

/এফআইআর/   
সম্পর্কিত
পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ জয়ের উদযাপনে রণক্ষেত্র প্যারিস, গ্রেফতার ৪১৬
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বুদাপেস্টে আজ পিএসজি-আর্সেনাল মহারণ 
সর্বশেষ খবর
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি