৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে নয়্যারের প্রথম লাল কার্ড

স্পোর্টস ডেস্ক
০৪ ডিসেম্বর ২০২৪, ১০:০০আপডেট : ০৪ ডিসেম্বর ২০২৪, ১০:২১

দীর্ঘ ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখে সেন্ট অফ হওয়ার মতো ঘটনা দেখতে হয়নি তাকে। ৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে সেটাই দেখলেন বায়ার্ন মিউনিখ গোলকিপার ম্যানুয়েল নয়্যার। জার্মান কাপে শেষ ষেলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী গোলকিপারকে। 

তাদের প্রতিপক্ষ ছিল বায়ার লেভারকুসেন। ঘটনাটা ঘটে ম্যাচের শুরুর দিকে ১৮ মিনিটে। চিরচেনা ভঙ্গিতে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য বক্স থেকে বের হয়ে আসেন নয়্যার। তখনই ঘটে অঘটন। আগুয়ান প্রতিপক্ষ ডিফেন্ডর জেরেমি ফ্রিম্পংকে রুখে দিতে গিয়েছিলেন নয়্যার। কিন্তু বায়ার্ন গোলকিপারের ছুটে যাওয়ার পর তার ধাক্কায় বাজেভাবে ফাউলের শিকার হন ফ্রিম্পং। এই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন নয়্যার। তখন মাঠে অভিষেক হয় ইসরায়েলি গোলকিপার ড্যানিয়েল পেরেটজের।  অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন। 

বায়ার্ন অধিনায়কের এমন তিক্ত অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো ক্যারিয়ারে শুধু হলুদ কার্ড দেখেছেন ২৩বার। যার সবই এসেছে ক্লাব পর্যায়ে। ২০১৪ বিশ্বকাপ জেতা জার্মান গোলকিপারকে ১২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেও সতর্কতার মাঝে পড়তে হয়নি।   

২০বারের জার্মান কাপ জয়ী বায়ার্ন ও বর্তমান চ্যাম্পিয়ন লেভারকুসেনের মধ্যকার ম্যাচে শেষ হাসি হেসেছে লেভারকুসেন। তারা জিতেছে ১-০ গোলে। পুরো ম্যাচেই ছিল উত্তেজনা। প্রথম ২২ মিনিটেই রেফারি হার্ম ওসমার্সকে নয়্যারের একটি লাল কার্ডের বিপরীতে ৩টি হলুদ কার্ড দেখাতে হয়েছে। 

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
অনুশীলনে হাতাহাতি: শাস্তি পাচ্ছেন চুয়ামেনি ও ভালভার্দে
টিভিতে আজকের খেলা (৬ মে, ২০২৬)
সর্বশেষ খবর
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
শুরু হচ্ছে প্রাথমিকের শিক্ষার্থীদের ড্রেস ও জুতা বিতরণ
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী