জীবনের প্রথম লাল কার্ডে দুই ম্যাচ নিষিদ্ধ নয়্যার

স্পোর্টস ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৫আপডেট : ০৬ ডিসেম্বর ২০২৪, ১১:০৫

বায়ার্ন মিউনিখ অধিনায়ক ম্যানুয়েল নয়্যারকে জার্মান কাপে দুই ম্যাচ নিষিদ্ধ করা হয়েছে। মঙ্গলবার শেষ ষোালোর লড়াইয়ে ‘অখেলোয়াড়সুলভ আচরণ’ করায় এই শাস্তি দেওয়ার কথা জানিয়েছে দেশটির ফুটবল ফেডারেশন।

দীর্ঘ ক্যারিয়ারে কখনও লাল কার্ড দেখে সেন্ট অফ হওয়ার মতো ঘটনা দেখতে হয়নি তাকে। ৮৬৬ ম্যাচের ক্যারিয়ারে সেটাই দেখেন মিউনিখ গোলকিপার নয়্যার। জার্মান কাপে শেষ ষোলোর লড়াইয়ে সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে ৩৮ বছর বয়সী গোলকিপারকে। 

ডিএফবি একটি বিবৃতি দিয়ে জানিয়েছে, ‘নিষেধাজ্ঞা শেষ না হওয়া পর্যন্ত ম্যানুয়েল নয়্যার ক্লাবের সব ধরনের কাপ ম্যাচ থেকে নিষিদ্ধ থাকবেন।’

এই নিষেধাজ্ঞা কেবল ঘরোয়া কাপ ম্যাচগুলোর জন্য কার্যকর হবে। বায়ার্ন জার্মান কাপ থেকে ছিটকে যাওয়ায় আগামী মৌসুমের আগে নয়্যারকে এই নিষেধাজ্ঞা কাটাতে হচ্ছে না। 

আদৌ নয়্যারকে শাস্তি পালন করতে হবে কি না সন্দেহ রয়েছে। এই মৌসুমে বায়ার্নের সঙ্গে তার চুক্তি শেষ হবে। ক্লাবটির সঙ্গে চুক্তি না বাড়ালে, অবসর নিলে কিংবা জার্মান ফুটবল ছাড়লে এই নিষেধাজ্ঞায় পড়তে হবে না তাকে।

ঘটনাটা ঘটে ম্যাচের শুরুর দিকে ১৮ মিনিটে। চিরচেনা ভঙ্গিতে প্রতিপক্ষকে রুখে দেওয়ার জন্য বক্স থেকে বের হয়ে আসেন নয়্যার। তখনই ঘটে অঘটন। আগুয়ান প্রতিপক্ষ ডিফেন্ডর জেরেমি ফ্রিম্পংকে রুখে দিতে গিয়েছিলেন নয়্যার। কিন্তু বায়ার্ন গোলকিপারের ছুটে যাওয়ার পর তার ধাক্কায় বাজেভাবে ফাউলের শিকার হন ফ্রিম্পং। এই ঘটনায় সরাসরি লাল কার্ড দেখেন নয়্যার। তখন মাঠে অভিষেক হয় ইসরায়েলি গোলকিপার ড্যানিয়েল পেরেটজের।  অনাকাঙ্ক্ষিত ঘটনার পর মাঠ ছাড়ার সময় অনুতপ্ত দেখা যায় নয়্যারকে। বের হওয়ার সময় কোচকে সেটা আকারে ইঙ্গিতেও বুঝিয়েছেন। 

বায়ার্ন অধিনায়কের এমন তিক্ত অভিজ্ঞতা এবারই প্রথম। পুরো ক্যারিয়ারে শুধু হলুদ কার্ড দেখেছেন ২৩বার। যার সবই এসেছে ক্লাব পর্যায়ে। ২০১৪ বিশ্বকাপ জেতা জার্মান গোলকিপারকে ১২৪ ম্যাচের আন্তর্জাতিক ক্যারিয়ারেও সতর্কতার মাঝে পড়তে হয়নি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী