ফুটবলকে বিদায় বললেন পর্তুগাল তারকা ন্যানি

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ০২:২২আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ০২:২২

ম্যানইউর সঙ্গে চারটি প্রিমিয়ার লিগ ও একটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে তারকাখ্যাতি পান ন্যানি। পর্তুগালের সাবেক উইঙ্গার রবিবার পেশাদার ফুটবল থেকে অবসর নিলেন।  

৩৮ বছর বয়সী ন্যানি তার ক্যারিয়ার শুরু করেন স্পোর্তিং সিপিতে। ২০০৭ সালে ম্যানইউর সাবেক লিজেন্ডারি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন তার সঙ্গে চুক্তি করেন। আট বছর পর স্থায়ী চুক্তিকে ফেনারবাখে চলে যান ন্যানি।

১৯ বছরের ক্যারিয়ারে ১০টি ক্লাবে খেলেছেন ন্যানি। তুরস্ক, স্পেন ও যুক্তরাষ্ট্রের ফুটবলেও পা পড়েছিল তার। নিজের জন্মস্থানের পাশের শহর এস্ত্রেলা আমাদোরার সঙ্গে এই বছরের শুরুতে চুক্তি করেন তিনি।

ন্যানি এক বিবৃতিতে বলেছেন, ‘সবকিছুরই শেষ হয়। খুব গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত গ্রহণে আমি সময় নিয়েছি। সম্ভবত আমার পেশাদার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, পেশাদার খেলোয়াড় হিসেবে খেলা শেষ করার সিদ্ধান্ত। আমি আমার বুটজোড়া তুলে রাখছি। আমার দায়িত্ব পরিপূর্ণ হয়েছে ভেবেই এটা করছি। আমি বিশ্বাস করি এটা ছিল সুন্দর ক্যারিয়ার, যেটা অনেক অর্জনে পূর্ণ।’

৬২০ ক্যারিয়ার ম্যাচে ১৩০ গোল করেছেন ন্যানি। ২০১৬ সালে একমাত্র ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ী পর্তুগাল দলের সদস্য ছিলেন তিনি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের