বাশারের পতনের পর সিরিয়ার ফুটবলেও এলো পরিবর্তন 

স্পোর্টস ডেস্ক
০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪১আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১১:৪১

সিরিয়ায় আলোচিত-সমালোচিত শাসক বাশার আল-আসাদের পতন হয়েছে। বাথ পার্টির শাসনের অবসানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে বিরোধী বাহিনীর নিয়ন্ত্রণ। পরিবর্তনের ছোঁয়া এরই মধ্যে মধ্যপ্রাচ্যের দেশটি দেখতে শুরু করেছে। বিশেষ করে ক্রীড়াঙ্গনে। আগের শাসন আমলে থাকা জাতীয় ফুটবল দলের কিট ও লোগোর রং পরিবর্তন করা হয়েছে।

বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্ক মুক্ত করেছে এবং প্রেসিডেন্ট বাশার আল-আসাদের ২৪ বছরের শাসনের অবসান ঘটিয়েছে। বাশার আল আসাদ সিরিয়া থেকে পালিয়ে রাশিয়ায় আশ্রয় নিয়েছেন। 

বিরোধীদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পরই নতুন ঘোষণা দেয় সিরিয়ার ফুটবল ফেডারেশন। তারা বিবৃতিতে জানিয়েছে, পুরুষ জাতীয় দলটির লোগো ও কিটের রংয়ে পরিবর্তন আনা হয়েছে। মূলত রংয়েই এসেছে পরিবর্তন। আগের লোগো ও কিটের রং ছিল লাল। সেখান থেকে এবার সব কিছু সবুজে ধারণ করা হয়েছে। 

বিবৃতিতে সিরিয়ার ফুটবল ফেডারেশন তাদের ফেসবুক পেজে আরও জানিয়েছে, ‘সিরিয়ার ফুটবল ইতিহাসে প্রথম ঐতিহাসিক পরিবর্তন ঘটতে যাচ্ছে। যেখানে স্বজনপ্রীতি, পক্ষপাতিত্ব আর দুর্নীতি থাকবে না।’  

/এফআইআর/
সম্পর্কিত
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
ভিসা জটিলতা সত্ত্বেও বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে আশাবাদী ফিফা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী