এশিয়ান কাপ বাছাইয়ে হোম ম্যাচকে প্রাধান্য দিচ্ছেন কাবরেরা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৭আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৯

এশিয়ান কাপ ফুটবলের বাছাইয়ে ‘সি’ গ্রুপে পড়েছে বাংলাদেশ। তাদের প্রতিপক্ষ ভারত,সিঙ্গাপুর ও হংকং। বাংলাদেশ কোচ হাভিয়ের কাবরেরা অ্যাওয়ে ম্যাচের পাশাপাশি হোমের দিকে বেশি জোর দিচ্ছেন। 

আজ সোমবার এশিয়ান কাপ বাছাইয়ে ড্রয়ের পর বাফুফে ভবনের নিচে দাঁড়িয়ে কাবরেরা গ্রুপ নিয়ে বলেছেন, 'এই গ্রুপ খুবই উত্তেজনাপূর্ণ, চ্যালেঞ্জিংও। কিন্তু আমি মনে করি এটা আকর্ষণীয় গ্রুপ এই অর্থে যে আমাদের তিনটি দলকে খেলতে হবে ছয় ম্যাচ, যাদের সবার বিপক্ষে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারি।’

জয় ভিন্ন অন্য কোনও চিন্তা নেই কোচের, ‘আমরা জয়ের লক্ষ্য ঠিক করতে পারি। ভারতের বিপক্ষে আমাদের খেলার সুযোগ আছে, যাদের বিপক্ষে দীর্ঘদিন ধরে আমরা একটি অফিসিয়াল ম্যাচ খেলার অপেক্ষায় আছি। আমি বলবো, এটা আমাদের জন্য সঠিক গ্রুপ।'

প্রতিপক্ষকে নিয়ে কাবরেরার কথা, ‘আমি ভারতে দীর্ঘদিন কাজ করেছি। হংকংও বড় চ্যালেঞ্জ হবে। তবুও আমি মনে করি বাংলাদেশের জন্য এটা চ্যালেঞ্জের হতে যাচ্ছে। আমি বিশ্বাস করি, এই গ্রুপের সবাই সবার সঙ্গে পয়েন্ট হারাতে পারে।’

হোম ম্যাচকে গুরুত্ব দিচ্ছেন তিনি, ‘আমরা ঘরের মাঠে খুব শক্তিশালী। আমাদের জন্য এটাই সবচেয়ে বড় শক্তির জায়গা। আমাদের ঘরের ম্যাচগুলোতে অনেক বেশি নির্ভরশীল হতে হবে। বিশ্বকাপ বাছাইয়ের বিগত ম্যাচগুলোতে আমরা দারুণ করেছিলাম। হোম ম্যাচ থেকে আমাদের যত বেশি সম্ভব পয়েন্ট পেতে হবে। তারপর অ্যাওয়ে ম্যাচ থেকে।’

আগামী বছরের মার্চে বাছাই পর্ব শুরু হবে। এর আগে কাবরেরা চাইছেন বেশি বেশি প্রস্তুতি ম্যাচ, ‘পরবর্তী উইন্ডোর আগে পাঁচ সপ্তাহে যত বেশি সম্ভব আমরা প্রস্তুতি ম্যাচ চাই। তিনটি কি সম্ভব হলে চারটি ম্যাচ।’

এদিকে বাংলাদেশের দলের অধিনায়ক জামাল ভূঁইয়া বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘এটা ভালো গ্রুপ। আমি মনে করি পরবর্তী পর্বে যাওয়ার ভালো সুযোগ আছে আমাদের।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী