দিয়াবাতেকে ছাড়াই মোহামেডানের পাঁচে পাঁচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ডিসেম্বর ২০২৪, ১৭:০৮আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৪, ২০:২১

সুলেমানে দিয়াবাতের কথা নতুন করে বলার কিছু নেই। এখন পর্যন্ত প্রিমিয়ার লিগে সর্বোচ্চ ৫ গোল করে আল আমীনের সঙ্গে শীর্ষে আছেন। আগের  ম্যাচে চোটের কারণে আজ ফর্টিসের বিপক্ষে নেই মালির স্ট্রাইকার। তবে তাকে ছাড়াও মোহামেডান যে জিততে পারে তা প্রমাণিত হয়েছে। লিগে টানা পঞ্চম জয়ে এবার আলফাজ আহমেদের দল হারিয়েছে ফর্টিসকে। দিয়াবাতের অনুপস্থিতিতে ইমানুয়েল সানডের দেওয়া একমাত্র গোলে মোহামেডান জিতেছে।

লিগে মোহামেডান ৫ ম্যাচের সবকটিতে জিতে শীর্ষস্থান ধরে রেখেছে। সমান ম্যাচে ফর্টিস এফসি দ্বিতীয় হার, এক জয় ও দুই ড্রতে আগের ৫ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে।

শুক্রবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে আক্রমণ-প্রতি আক্রমণনির্ভর ম্যাচ হয়েছে। সুযোগ পেয়েছে দুই দলই। তবে লক্ষ্যভেদ করতে পেরেছে শুধু সাদা-কালোরা।

ম্যাচের ১৭ মিনিটে মোহামেডান এগিয়ে যায়। আর্নেস্ট বোয়েটেংয়ের দারুণ এক মাপা পাস থেকে বক্সের ভেতর থেকেই সানডে চলতি বল গোলকিপারের ডান দিক দিয়ে জড়িয়ে দেন জালে। এ নিয়ে লিগে তৃতীয় গোল তার।

এরপর বোয়েটেং ও মুজাফফরভের শট লক্ষ্যভ্রষ্ট হয়েছে।

৩২ মিনিটে ফর্টিসের জাসুর জুমায়েভ বক্সের একটু বাইরে থেকে নেওয়া ফ্রিকিকে গোলকিপার সাকিব আল হাসান সরাসরি প্রতিহত করে দিয়ে সমতা আনতে দেননি।

৪০ মিনিটের দিকে মোহামেডানের বোয়েটেংয়ের পা দিয়ে টোকা ক্রসবারের ওপর দিয়ে গেলে ব্যবধান বাড়েনি।

৪৩ মিনিটে ভ্যালেরির ফ্রি-কিক ক্রসবারের ওপর দিয়ে গেলে হতাশা নিয়ে ফর্টিসকে ড্রেসিংরুমে যেতে হয়েছে।

বিরতির পরও একই ধারায় খেলা চলতে থাকে।

৫৪ মিনিটে ফর্টিসের মোহাম্মদ আব্দুল্লাহর বক্সে ঢুকে নেওয়া শট সরাসরি গোলকিপার তালুবন্দি করেন। একটু এদিক সেদিক হলে গোলের সুযোগ ছিল।

৬৫ মিনিটে মোহামেডান আবারও এগিয়ে যেতে পারতো। দারুণভাবে বক্সে বল নিয়ে ঢুকে আরিফ পাস দেন ফাঁকায় থাকা সানডেকে। তবে এই নাইজেরিয়ান অবিশ্বাস্যভাবে বল ক্রসবারের অনেক ওপর দিয়ে মেরে সুযোগ নষ্ট করেন। বাকি সময়টুকু এভাবে ম্যাচ চলেছে। একমাত্র গোলের পুঁজি করে মোহামেডান তিন পয়েন্ট নিশ্চিত করে মাঠ ছেড়েছে।

দিনের অন্য ম্যাচে শাকিল আলীর দেওয়া একমাত্র গোলে ঢাকা ওয়ান্ডারার্স জিতেছে চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী