আকাশ-ইমনের নৈপুণ্যে আবাহনীর জয়, রহমতগঞ্জের ৬ গোল!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০০আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৪, ১৭:০১

আগের ম্যাচে সুমন রেজা চোট পেয়ে সাত সপ্তাহের জন্য ছিটকে গেছেন। তাতে চিন্তিত থাকতে পারেন কোচ মারুফুল হক। তবে তার চিন্তা আপাতত দূর করে দিয়েছেন অন্যরা। শনিবার প্রিমিয়ার লিগে পুলিশ এফসিকে ২-০ গোলে হারিয়েছে আবাহনী লিমিটেড। দুটি গোলের একটি করেছেন সুমনের জায়গায় নামা আরেক স্ট্রাইকার আরমান ফয়সাল আকাশ ও অন্যটি উইঙ্গার শাহরিয়ার ইমন।

শনিবার কুমিল্লা শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়াম প্রথমার্ধে শুরুর দিকে আবাহনী কিছুটা রয়েসয়ে খেলেছে। পুলিশ এফসিও সুযোগ খুঁজছিল গোলের। যদিও ব্যর্থ হয়েছে। ১৭ মিনিটে ভালো সুযোগ নষ্ট করে পুলিশ।  আল-আমিন দীপক বক্সের জটলার ভেতর থেকে ঠিকঠাক শট নিতে ব্যর্থ হওয়ার পর কাজেম শাহ কিরমানি শট নিলে বল চলে যায় বাইরে। আবাহনী স্বমহিমায় ফেরে ২৩ মিনিটে। মানিক মোল্লাকে কাটিয়ে রবিউল হাসান বাঁ পায়ে পাস দিয়েছিলেন, বক্সের ভেতরে আরমান ফয়সাল আকাশ চলতি বলেই কোনাকুনি শটে কাঁপিয়ে দেন জাল। সঙ্গে থাকা এক ডিফেন্ডার কিংবা গোলকিপার কিছুই করতে পারেননি।

৪৩ মিনিটে ব্যবধান বাড়তে পারতো আবাহনীর। কিন্তু তাদের একজনের দূরপাল্লার শট আঙুলের টোকায় ক্রসবারের ওপর দিয়ে বের করে দেন প্রতিপক্ষ গোলকিপার। বিরতির পর পুলিশ কিছুটা মরিয়া হয়ে গোল শোধের চেষ্টা করে। তবে দলটি মিতুল মারমার বড় রকমের পরীক্ষা নিতে পারেনি। 

শুরুতে ৭০ মিনিটে ক্রস থেকে আবাহনীর ইব্রাহিম লক্ষ্যে ঠিকঠাক হেড নিতে পারেননি। পারলে হয়তো ব্যবধান বাড়ানোর সুযোগ ছিল। তিন মিনিট পর পুলিশের ইসার পাসে আরিফ দুরূহ কোণ থেকে গোল করার চেষ্টা করলেও তা দূরের পোস্ট দিয়ে বেরিয়ে যায়। ৭৬ মিনিটে শাহরিয়ার ইমনের জোরালো শট ক্রস বারের অনেক ওপর দিয়ে যায়। ৮৭ মিনিটে ইসার জোরালো শট ক্রস বারের পাশ দিয়ে গেলে পুলিশের আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। বরং পরের মিনিটে আবাহনীর জয় সুনিশ্চিত হয়। গোলটি করেছেন শাহরিয়ার ইমন। একক প্রচেষ্টায় বল নিয়ে বক্সে ঢুকে ইমন পোস্ট ছেড়ে বেরিয়ে আসা গোলকিপারকে কাটিয়ে ডান পায়ে দারুণভাবে ফিনিশিং করেছেন।

এদিকে, গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে রহমহগঞ্জ ৬-১ গোলে বিধ্বস্ত করেছে ইয়ংমেন্স ফকিরেরপুলকে। দলের হয়ে বোয়েটেং দুটো,তাজ উদ্দিন, নাবীব নেওয়াজ জীবন,সাব্বির হোসেন রাজন হাওলাদার একটি করে গোল করেছেন।

লিগে আবাহনী লিমিটেড ৫ ম্যাচে চার জয় ও এক হারে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে তৃতীয় স্থানে রয়েছে। সমান ম্যাচে পুলিশ এফসি তৃতীয় হারে আগের ৬ পয়েন্টে ষষ্ঠ স্থানে। রহমতগঞ্জও চতুর্থ জয়ে ১২ পয়েন্ট নিয়ে গোল গড়ে দ্বিতীয় স্থানে। ইয়ংমেন্স আগের তিন পয়েন্ট নিয়ে নবম স্থানে রয়েছে।

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
আরামবাগকে হারিয়ে রানার্সআপ আবাহনী
আবাহনীকে কাঁদিয়ে কিংসের শিরোপা
কিংসের দোরিয়েলতনকে আটকানোর পরিকল্পনা আবাহনীর
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী