সনের সঙ্গে চু্ক্তি বাড়ালো টটেনহ্যাম

স্পোর্টস ডেস্ক
০৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৯আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১৮:২৯

সন হিউং মিনের চুক্তির মেয়াদ ২০২৬ সাল পর্যন্ত বাড়ালো টটেনহ্যাম হটস্পার। মঙ্গলবার ক্লাবটি এই তথ্য নিশ্চিত করেছে।

এই মৌসুমে ৩২ বছর বয়সী ফরোয়ার্ডের সঙ্গে আগের চুক্তি শেষ হয়ে যেতো। তবে ২০২১ সালের চুক্তির ক্লজ অনুযায়ী এই মেয়াদ বাড়ানোর ব্যাপারে নির্ভার ছিল ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব।

টটেনহ্যামের সঙ্গে ৪৩১ ম্যাচ খেলেছেন সন। ২০২৩ সালের আগস্টে আনগে পোস্তেকোগলু কোচ হওয়ার পরপর তাকে ক্লাব অধিনায়ক বানান।

সনের ভবিষ্যৎ নিয়ে ধোঁয়াশা কাটলেও দক্ষিণ কোরিয়ান তারকা চেয়েছিলেন নতুন করে দীর্ঘমেয়াদে চুক্তি হবে।

এই গ্রীষ্মে ক্লাবটিতে ১০ বছর পূর্ণ হবে সনের খেলার বয়স। এরই মধ্যে ক্লাবে লিজেন্ডের কাতারে পৌঁছে গেছেন। যদিও সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে তিনি সমালোচিত হচ্ছেন।

ক্লাব ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ গোলদাতা সন, করেছেন ১৬৯ গোল। যদিও ২০০৮ সালের পর থেকে চলা শিরোপা খরা ঘুচাতে পারেননি তিনি।

আগামীকাল বুধবার কারাবাও কাপের সেমিফাইনালে লিভারপুলের মুখোমুখি হবে পোস্তেকোগলুর দল।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম