বাংলাদেশ ফুটবল ফেডারেশন আয়োজিত কক্সবাজার সমুদ্র সৈকতে দিনব্যাপী বিচ ফুটবল টুর্নামেন্ট হয়েছে। কক্সবাজারের বিখ্যাত পর্যটন কেন্দ্র ইনানী, লাবনী, বাঁকখালি ও হিমছড়ির নামে চারটি ফুটবল দল তাতে অংশ নেয়।
দুই গ্রুপে নকআউট পদ্ধতিতে হয়েছে টুর্নামেন্ট। সিক্স আ সাইড এই বিচ ফুটবলে প্রতিটি দলে অংশ নিয়েছেন ৯ জন করে ফুটবলার। প্রতিটি ম্যাচের নির্ধারিত সময় ছিল ৩০ মিনিট করে।
তাতে টাইব্রেকে ৫-৪ গোলে লাবনী ফুটবল দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাঁকখালী ফুটবল দল।
সকালে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মঞ্জুরুল করিম এবং বিচ ফুটবল কমিটির চেয়ারম্যান মো. শাহিন হাসান।









