কোপা দেল রে

শেষ ষোলোতে প্রতিপক্ষ কে, জানলো রিয়াল-বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
০৮ জানুয়ারি ২০২৫, ২০:০৩আপডেট : ০৮ জানুয়ারি ২০২৫, ২০:০৩

গোল উৎসব করে কোপা দেল রের শেষ ষোলোতে উঠেছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে তাদের প্রতিপক্ষ চূড়ান্ত হলো বুধবার অনুষ্ঠিত ড্রয়ে।

রিয়াল শেষ ষোলোতে পেয়েছে সেল্টা ভিগোকে। আর বার্সেলোনা খেলবে রিয়াল বেতিসের বিপক্ষে। স্পেনের এই টুর্নামেন্টের সবশেষ ম্যাচে বারবাস্ত্রোকে ৪-০ এবং দেপোর্তিভো মিনেরাকে ৫-০ গোলে হারায় বার্সা ও রিয়াল।

এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলে ১৩ ম্যাচ টানা জেতা অ্যাটলেটিকো মাদ্রিদ মুখোমুখি হবে এলচের।

বর্তমান চ্যাম্পিয়ন অ্যাথলেটিক বিলবাও খেলবে ওসাসুনার বিপক্ষে। রিয়াল সোদিয়েদাদের প্রতিপক্ষ রায়ো ভায়েকানো।

আগের রাউন্ডে মায়োর্কাকে হারিয়ে চমকে দেওয়া চতুর্থ স্তরের ক্লাব পন্তেভেদ্রার প্রতিপক্ষ গেটাফে। ভ্যালেন্সিয়ার বিপক্ষে খেলবে ওসাসুনা।

আগামী ১৪ ও ১৬ জানুয়ারি এই ম্যাচগুলো হবে। কোয়ার্টার ফাইনাল হবে ফেব্রুয়ারিতে। দুই জায়ান্ট রিয়াল ও বার্সেলোনা চাইছে শিরোপা পুনরুদ্ধারের মিশনে টিকে থাকতে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী