ফেব্রুয়ারিতেও খেলা হচ্ছে না বাংলাদেশের! 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৪

গত বছরের অক্টোবরে সাফ নারী চ্যাম্পিয়নশিপ জিতে আসার পর এখনও অলস সময় কাটাচ্ছে সাবিনা খাতুনরা। ফিফা প্রীতি ম্যাচের নির্দিষ্ট সূচি থাকলেও তা ব্যবহার করতে পারছে না বাফুফে। এবার ফেব্রুয়ারিতে নারী দলের ফিফা প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু একই সময় নেপাল নিজ দেশে চার জাতি টুর্নামেন্ট খেললেও বাংলাদেশ কিছুই পারছে না! এখন নতুন করে মার্চের ফিফা উইন্ডোতে দৃষ্টি দিয়েছে বাফুফে। 

আজ শনিবার বাফুফের নারী ফুটবল উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ বাংলা ট্রিবিউনকে বলেছেন, ‘আমরা ফেব্রুয়ারিতে খেলতে চেয়েছিলাম। কিন্তু নানান কারণে খেলা হচ্ছে না। তাই মার্চে ম্যাচ খেলতে চাই।’

আপাতত ম্যাচ না হলেও নারী দলের প্রস্তুতি ১৫ জানুয়ারি থেকে শুরু হবে। কোচ থাকবেন ইংল্যান্ডের পিটার বাটলারই। তবে তিনি আসবেন ফেব্রুয়ারিতে। জুনে মেয়েদের এশিয়ান কাপের বাছাই পর্ব রয়েছে। সেখানেও দৃষ্টি রয়েছে বাফুফের।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী