গোল উৎসব করে এফএ কাপের চতুর্থ রাউন্ডে লিভারপুল

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২০:২৮আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২০:২৮

লিগ টু-র দল অ্যাক্রিংটন স্ট্যানলি। ইংলিশ ফুটবলের চতুর্থ স্তরে খেলা এই ক্লাব প্রত্যাশিতভাবে লিভারপুলের কাছে হেরে গেছে। তারপরও তারা গর্ব করতেই পারে। ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দলকে যে চারটির বেশি গোল করতে দেয়নি! অ্যানফিল্ডে এফএ কাপের তৃতীয় রাউন্ডে কোনও অঘটন ঘটেনি।

শুরু থেকে আধিপত্য বিস্তার করে খেলে জয় পেয়েছে লিভারপুল। আর্নে স্লটের দল ৪-০ গোলে হারিয়েছে অ্যাক্রিংটনকে। উইলিয়াম ক্রেলিন দারুণ সব সেভে ব্যবধান বড় হতে দেননি। অ্যাক্রিংটন কিপার ছয়টি সেভ করেন।

ম্যাচ ঘড়ির কাঁটা আধঘণ্টা ছোঁয়ার ঠিক আগে ডিওগো জোতা গোলমুখ খোলেন। বক্সের ভেতরে ডানপাশ থেকে ডারউইন নুনেজের পাস ধরে নিচু শটে জাল কাঁপান পর্তুগিজ তারকা। বিরতির ঠিক আগে ট্রেন্ট আলেক্সান্ডার আর্নল্ড ঠাণ্ডা মাথায় বক্সের বাইরে ডান দিক থেকে বল ভাসান। গোলকিপার নিজেকে বলের দিকে ভাসালেও নাগাল পাননি। 

বিরতির পর ফেডেরিকো চিয়েসারই গোল করার কথা ছিল। কিন্তু ক্রেলিন তাকে ফিরিয়ে দেন। তবুও রক্ষা হয়নি। বল পড়ে জেইডেন ড্যান্সের সামনে। গোল করতে বেগ পেতে হয়নি তাকে।

চিয়েসা অবশ্য গোল পেয়েছেন। খেলার শেষ দিকে বক্সের বাইরে থেকে নেওয়ার তার নিচু ড্রাইভ ঠিকানা খুঁজে পায়।

/এফএইচএম/
সম্পর্কিত
লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগে অ্যাস্টন ভিলা 
বার্সাকে বিদায় করে সেমিতে অ্যাতলেতিকো
চ্যাম্পিয়ন্স লিগে আজ কি বার্সেলোনা লিভারপুলের প্রত্যাবর্তনের রাত?
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী