বড় জয়ে এফএ কাপের চতুর্থ রাউন্ডে চেলসি

স্পোর্টস ডেস্ক
১১ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫আপডেট : ১১ জানুয়ারি ২০২৫, ২৩:৪৫

টসিন আডারাবায়ো ও জোয়াও ফেলিক্সের জোড়া গোলে শনিবার এফএ কাপের চতুর্থ রাউন্ডের টিকিট কাটলো চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে লিগ টু-এর দল মোরেকাম্পেকে ৫-০ গোলে গুঁড়িয়ে দিয়েছে তারা।

১৭তম মিনিটে ক্রিস্টোফার এনকুনকু পেনাল্টি মিস করায় জয়ের ব্যবধান আরও বড় হয়নি। মোরেকাম্পের বক্সের মধ্যে মিডফিল্ডার ইয়ান সোঙ্গোর হাতে বল লাগলে পেনাল্টি পায় চেলসি। এনকুনকুর শট সেভ করেন কিপার হ্যারি বুরগোয়নে। এর তিন মিনিট আগে পেদ্রো নেতোর ক্রস আডারাবায়ো হেড করে ক্রসবারের ওপর দিয়ে মারেন।

অবশ্য বুরগোয়নে বেশিক্ষণ গোলপোস্ট অক্ষত রাখতে পারেননি। চতুর্থ স্তরের ক্লাবের জালে ৩৯তম মিনিটে বল পাঠান আডারাবায়ো। বক্সের প্রান্ত থেকে নিচু কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন ফুলহ্যামের সাবেক খেলোয়াড়।

দ্বিতীয়ার্ধে পেনাল্টি মিসের প্রায়শ্চিত্ত করেন এনকুনকু। বিরতির পর মাঠে ফেরার পাঁচ মিনিট যেতেই বাঁ পায়ের শটে স্কোর ২-০ করেন তিনি।

আডারাবায়ো বক্সের মধ্যে ফাঁকায় জর্জের কাছ থেকে বল পেয়ে নিজের দ্বিতীয় গোল করেন ৭০তম মিনিটে। আর সাত মিনিট যেতেই আরও দুইবার জাল কাঁপায় চেলসি। কাউন্টার অ্যাটাক থেকে ফেলিক্স নিজের প্রথম গোল করেন। তারপর পর্তুগিজ তারকা বাঁকানো শটে জোড়া গোলের দেখা পান।

চতুর্থ রাউন্ডে চেলসির প্রতিপক্ষ কে, আগামীকাল রবিবার ড্র শেষে চূড়ান্ত হবে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী