১০ জনের বার্সার কাছে বিধ্বস্ত রিয়াল

স্পোর্টস ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ০৩:২২আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ০৩:৪৩

রেকর্ড ১৪তম স্প্যানিশ সুপার কাপ জিতে বার্সেলোনাকে ছোঁয়ার স্বপ্ন দেখছিল রিয়াল মাদ্রিদ। রবিবার জেদ্দায় ফাইনালে কিলিয়ান এমবাপ্পের গোলে শুরুতে এগিয়েও যায় তারা। তারপরই একের পর এক গোল করে মাদ্রিদ ক্লাবকে ব্যাকফুটে ফেলে তারা।

রাফিনিয়ার জোড়া গোলে বছরের প্রথম এল ক্লাসিকো জিতলো বার্সা। গোলকিপার উজচেখ শেসনির লাল কার্ডের ম্যাচে ৫-২ গোলে ১৫তম সুপার কাপ জিতেছে তারা।

লামিনে ইয়ামাল ও রাফিনিয়া প্রথমেই রিয়াল কিপার থিবো কোর্তোয়ার পরীক্ষা নেন। কিন্তু লিড নেয় মাদ্রিদ ক্লাব। একক চেষ্টায় বল নিয়ে এগিয়ে দূরের পোস্ট দিয়ে পাঁচ মিনিটে গোলমুখ খোলেন এমবাপ্পে।

২২ মিনিটে ইয়ামাল বার্সাকে সমতায় ফেরান। পেনাল্টি থেকে ৩৫ মিনিটে লিড এনে দেন রবার্ট লেভানডোভস্কি।

চার মিনিট পর জুলেস কুন্দের ক্রসে রাফিনিয়ার হেডে জালে বল জড়ায়। প্রথমার্ধের স্টপেজ টাইমে লেফট ব্যাক বালদে স্কোর ৪-১ করেন।

বিরতির পরপর রাফিনিয়া দলের পঞ্চম গোল করেন। শেসনি ৫৬তম মিনিটে এমবাপ্পের আক্রমণ থামাতে বক্সের প্রান্তে তাকে ফাউল করে লাল কার্ড দেখেন। তাতে পাওয়া ফ্রি কিক থেকে রদ্রিগো পরাস্ত করেন ইনাকি পেনাকে। তারপরও ১০ জনের বার্সা জিতেই মাঠ ছেড়েছে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর স্ত্রীর আত্মসমর্পণ
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের