ভারত ম্যাচের আগে সৌদি আরবে প্রস্তুতি নেবে বাংলাদেশ!

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৩আপডেট : ১৪ জানুয়ারি ২০২৫, ২৩:০৩

বিশ্বকাপ বাছাইয়ের আগে বাংলাদেশ দল সৌদি আরবে প্রস্তুতি নেওয়ার সুযোগ পেয়েছিল।  এবার এশিয়ান কাপ বাছাই পর্বের আগে আবারও সৌদি আরবে প্রস্তুতি নিতে চাইছে লাল সবুজ দল। আজ বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

এশিয়ান কাপ বাছাই পর্বে ২৫ মার্চ ভারতের বিপক্ষে লড়াই করবে বাংলাদেশ। ম্যাচটি হতে পারে মেঘালয়ের শিলংয়ে। 

ম্যাচের আগে এবারও অন্তত দুই থেকে তিন সপ্তাহ প্রস্তুতি নিতে চায় বাংলাদেশ দল। এরই মধ্যে সৌদি আরব থেকে সবুজ সঙ্কেতও মিলেছে।

বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার বাংলা ট্রিবিউনকে বলেছেন, ’সৌদি আরবে দল প্রস্তুতি নেবে। এটা প্রায় নিশ্চিত। ওখান থেকেও ইতিবাচক বার্তা পাওয়া গেছে।  এখন হাবিয়ের কাবরেরা ঢাকায় আসার পর সব কিছু নিশ্চিত হবে।'

এরই মধ্যে নতুন করে চুক্তির জন্য পত্র কাবরেরার কাছে মেইল করা হয়েছে। তা হাতে পেলেই বাফুফে নতুন করে সামনে এগোবে।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ