মেয়াদ থাকলেও কোচকে বরখাস্ত করেছে বেলজিয়াম

  স্পোর্টস ডেস্ক
১৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৩আপডেট : ১৮ জানুয়ারি ২০২৫, ১৩:১৩

২০২৩ সালে বেলজিয়াম দলের দায়িত্ব নেওয়ার পর থেকে আলোচনায় ছিলেন দোমেনিকো তেদেস্কো। তার সঙ্গে সম্পর্ক ভালো না হওয়ায় জাতীয় দলে খেলছেন না রিয়াল মাদ্রিদ গোলকিপার থিবো কুর্তোয়া। সেই তেদেস্কোকে বরখাস্ত করেছে বেলজিয়াম ফুটবল অ্যাসোসিয়েশন।  যার কারণ মূলত টানা হার!

এমন একটা সিদ্ধান্ত আসতোই। গত কয়েক সপ্তাহ ধরে সেটা অনুমান করা যাচ্ছিল। তার চুক্তির মেয়াদ ছিল ২০২৬ সাল পর্যন্ত। গত নভেম্বরে নেশন্স লিগে নিরপেক্ষ ভেন্যুতে বেলজিয়াম ইসরায়েলের কাছে শেষ ম্যাচে হারের পর থেকেই অবস্থান নড়বড়ে হয়ে পড়ে তার। গত বছর ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শেষ ষোলো থেকেও ছিটকে পড়ে তারা। তারপর নেশন্স লিগে  বেলজিয়াম গ্রুপ পর্বে হয়েছে তৃতীয়! ৬ ম্যাচে জয় ছিল মাত্র একটি। তেদেস্কোর অধীনে সর্বশেষ ১০ ম্যাচেও বেলজিয়ামের জয় ছিল মাত্র দুটি। 

বেলজিয়ান সংবাদ মাধ্যমগুলো বলেছে, সম্ভাব্য কোচের মধ্যে আছেন ফরাসি কিংবদন্তি স্ট্রাইকার থিয়েরি অঁরি। তিনি সাবেক কোচ রবের্তো মার্টিনেজের সহকারী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।    

/এফআইআর/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
সালাহর নেতৃত্বে বিশ্বকাপে খেলবে মিশর
২০২৬ বিশ্বকাপে থাকছেন না যে একঝাঁক তারকা ফুটবলার
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী