ব্রাজিলিয়ান ডিফেন্ডারের সঙ্গে ম্যানসিটির চুক্তি

স্পোর্টস ডেস্ক
২১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮আপডেট : ২১ জানুয়ারি ২০২৫, ১৮:৪৮

ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস থেকে টিনএজ ডিফেন্ডার ভিক্তর রেইসের সঙ্গে চুক্তি করেছে ম্যানচেস্টার সিটি। সংবামাধ্যমের খবর, ২ কোটি ৯৬ লাখ পাউন্ডে তার সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি হয়েছে।

ব্রাজিলের যুব দলের ১৯ বছর বয়সী রেইস বলেছেন, ‘বিশ্বের অন্যতম বড় ক্লাব ম্যানচেস্টার সিটিতে যোগ দিতে পেরে আমি রোমাঞ্চিত।’

‘সাম্প্রতিক সময়ে প্রত্যেকেই তাদের চমৎকার অর্জনগুলো দেখেছে। আমি এখানে ছাপ রাখতে চাই, অবশ্যই ট্রফি জেতার জন্য।’, আরও বলেছেন রেইস।

জানুয়ারির ট্রান্সফার উইন্ডোতে উজবেকিস্তান ডিফেন্ডার আব্দুকোদির খুশানোভের পর রেইস সিটির দ্বিতীয় চুক্তি। বাজার বন্ধ হওয়ার আগে আইন্ত্রাখট ফ্রাঙ্কফুর্টের স্ট্রাইকার ওমর মারমৌশের সঙ্গে চুক্তির জন্য লড়ছে সিটি।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি