অবিশ্বাস্য প্রত্যাবর্তনে ৯ গোলের থ্রিলার জিতে শেষ ষোলোতে বার্সা

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, ০৫:৫৫আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ০৬:৪১

লা লিগার বাজে ফর্মের ছায়া যেন চ্যাম্পিয়নস লিগেও বার্সেলোনাকে ভর করেছিল। ভ্যাঞ্জেলিস পাভলিদিসের হ্যাটট্রিকে প্রথমার্ধে দুই গোলের লিড নেয় স্বাগতিক বেনফিকা। দ্বিতীয়ার্ধে আরেকবার দুই গোলে পিছিয়ে পড়ে কাতালানরা। সেখান থেকে ঘুরে দাঁড়িয়ে ৯ গোলের থ্রিলার জিতে চ্যাম্পিয়নস লিগের সুপার এইট নিশ্চিত করেছে হ্যান্সি ফ্লিকের দল।

মঙ্গলবার বেনফিকার মাঠে ৫-৪ গোলে জিতেছে বার্সেলোনা। জোড়া গোল করে ম্যাচসেরা হয়েছেন রাফিনিয়া।

এস্তাদিও দা লুজে ফ্লিকের গোলকিপার উজচেখ শেসনিকে একাদশে রাখার সিদ্ধান্ত প্রশ্ন তুলেছিল। তারই ভুলে বেনফিকা দুই গোলে এগিয়ে যায়।

তবে বার্সা দারুণভাবে লড়াই করে পরের রাউন্ডে খেলা নিশ্চিত করেছে। গ্রুপ পর্বের শেষ ম্যাচের আগে সাত খেলায় ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে তারা।

বেনফিকা জয় হাতছাড়া করে সেরা আটের বেশ কাছে থাকার সুযোগ আপাতত হারালো। গ্রুপের সেরা আট দল সরাসরি কোয়ার্টার ফাইনাল খেলবে। পর্তুগিজরা ১০ পয়েন্ট নিয়ে প্লে অফের জায়গা ১৮তম স্থানে নেমে গেলো।

গ্রিক স্ট্রাইকার পাভলিদিস দুই মিনিট যেতেই গোল করেন। ১১তম মিনিটে টমাস আরাউজো বক্সের মধ্যে আলেজান্দ্রো বালদেকে ফাউল করলে ভিএআরে পেনাল্টি পেলে রবার্ট লেভান্দোভস্কি গোল করে বার্সাকে সমতায় ফেরান।

পাভলিদিস আবার বেনফিকাকে এগিয়ে দেন। শেসনি বক্স ছেড়ে বেরিয়ে এলে খালি জালে বল জড়ান তিনি। আধঘণ্টা পার হতে কেরেম আক্তুরকগ্লুকে বার্সা কিপার ফাউল করলে পেনাল্টি থেকে ৩-১ করেন পাভলিদিস।

বেনফিকা কিপার আনাতলি ট্রুবিনের ভুলে বার্সা ব্যবধান কমায়। বল ক্লিয়ার করে তিনি রাফিনিয়াকে দেন। ব্রাজিলিয়ান তারকা সুযোগ কাজে লাগিয়ে ৬৪তম মিনিটে ব্যবধান ৩-২ করেন।

রক্ষণে বার্সার আরেকটি ভুলে বেনফিকা চার মিনিট পর আবার দুই গোলে এগিয়ে যায়। রোনাল্ড আরাউজো আত্মঘাতী গোল করেন। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে লেভান্ডোভস্কি জাল কাঁপান।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকরে পেদ্রির ক্রসে এরিক গার্সিয়ার লাফানো হেডে বার্সা সমতা ফেরায়। 

ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে প্রতি আক্রমণ থেকে রাফিনিয়া জাল কাঁপালে বার্সা বুনো উল্লাসে মেতে ওঠে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের