এমন প্রত্যাবর্তন আগে দেখেননি বার্সা কোচ

স্পোর্টস ডেস্ক
২২ জানুয়ারি ২০২৫, ১২:০০আপডেট : ২২ জানুয়ারি ২০২৫, ১২:১৮

দুবার দুই গোলে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়ে ৯ গোলের থ্রিলার জিতে চ্যাম্পিয়নস লিগের সুপার এইট নিশ্চিত করেছে বার্সেলোনা। এভাবে ঘুরে দাঁড়ানো ফুটবলে অবিশ্বাস্য ব্যাপার। ৫-৪ গোলে এমন জয়ের পর বার্সা কোচ হান্সি ফ্লিকের কাছেও ব্যাপারটা অবিশ্বাস্য মনে হয়েছে! 

বিশ্বাস না হওয়ারই কথা। ৬৩ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে ছিল বার্সেলোনা। ৬৪ মিনিটে ব্যবধান কমান রাফিনিয়া। রক্ষণে বার্সার আরেকটি ভুলে বেনফিকা চার মিনিট পর আবার দুই গোলে এগিয়ে যায়। রোনাল্ড আরাউহো আত্মঘাতী গোল করেন। ৭৮তম মিনিটে পেনাল্টি থেকে জাল কাঁপান লেভান্ডোভস্কি।

নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে পেদ্রির ক্রসে এরিক গার্সিয়ার লাফানো হেডে বার্সা সমতা ফেরায়। ইনজুরি টাইমের ষষ্ঠ মিনিটে প্রতি আক্রমণ থেকে রাফিনিয়া জাল কাঁপালে বার্সা পায় অবিশ্বাস্য এক জয়। ম্যাচের পর এমন পারফরম্যান্সকে পাগলাটে বলে তকমা দেন ফ্লিক। বলেছেন, এমন প্রত্যাবর্তন আগে দেখেননি তিনি, ‘পাগলাটে একটা ম্যাচ হয়েছে। সবচেয়ে ভালো দিক ছিল মানসিকতা। এটাই ফুটবল। আমার মনে হয় না এরকম প্রত্যাবর্তন কখনও দেখেছি।’

গোলকিপার হিসেবে এদিন দায়িত্ব পালন করেছেন ভয়চেক সেজনি। পোলিশ এই গোলকিপারের ভুলে দুটি গোল হজম করে বার্সা। তবে তাকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইলেন না ফ্লিক, ‘কার না ভুল হয় বলুন। আমরা সবাই ভুল করি। আমরা সবাই একসঙ্গে হারি, জিতি। তবে দ্বিতীয়ার্ধে যেমনটা দেখেছি সেটা খুব ভালো লেগেছে।’

/এফআইআর/ 
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী