রদ্রিগো-ভিনিসিয়ুসের জোড়া গোলে রিয়ালের সহজ জয়

স্পোর্টস ডেস্ক
২৩ জানুয়ারি ২০২৫, ০৬:৩২আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ০৭:১১

প্রথম পাঁচ ম্যাচের তিনটি হেরে যাওয়া রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগে পায়ের তলায় মাটি খুঁজে পেলো। বুধবার তারা রেডবুল সলসবুর্গকে ৫-১ গোলে উড়িয়ে দিয়ে অন্তত প্লে অফে খেলা নিশ্চিত করেছে বর্তমান চ্যাম্পিয়নরা।

রদ্রিগো জোড়া গোল করেন। ২৩তম মিনিটে স্প্যানিয়ার্ড জাল কাঁপান। কাউন্টার অ্যাটাক থেকে ভিনিসিয়ুসের লম্বা পাস বক্সের মধ্যে জুড বেলিংহ্যাম নিয়ন্ত্রণে নিতে না পারলে রদ্রিগো বল পেয়ে দ্রুত লক্ষ্যভেদ করেন। তার গোলে ৩৪ মিনিটেই দুই গোলে এগিয়ে যায় রিয়াল। এর মধ্যে বেলিংহ্যামের চতুর ব্যাকহিলে করা অ্যাসিস্ট বিশেষ নজর কেড়েছে।

বিরতির পর কিলিয়ান এমবাপ্পে গোলের খাতায় নাম লেখান। সলসবুর্গ কিপার ও অধিনায়ক জানিস ব্লাসউইচ ড্রিবল করে ফরাসি ফরোয়ার্ডকে কাটাতে পারেননি। বল কেড়ে নিয়ে স্কোর ৩-০ করেন।

তারপর ভিনিসিয়ুস জুনিয়র দুইবার জাল কাঁপান। ৫৫তম মিনিটে লুকা মদরিচের লম্বা পাস ধরে এক ডিফেন্ডারকে কাটিয়ে জালে বল ঠেলেন তিনি। ৭৭তম মিনিটে ফেদেরিকো ভালভার্দের পাসে দুই ডিফেন্ডারকে পেছনে ফেলে পঞ্চম গোল করেন। শেষ দিকে ম্যাডস ব্রিস্টাপ এক গোল শোধ দিয়েছিল।

সব প্রতিযোগিতা মিলে ভিনিসিয়ুস রিয়ালের জার্সিতে ১০১ গোল করলেন। এবার তার চোখ রোনালদো নাজারিওর রেকর্ডে। ২০০২ থেকে ২০০৭ সাল পর্যন্ত রিয়ালের জার্সিতে সর্বোচ্চ ১০৪ গোল করা ব্রাজিলিয়ান লিজেন্ডের বেশ কাছে ভিনিসিয়ুস।

এই জয়ে অন্তত নকআউটের প্লে অফে জায়গা নিশ্চিত করলো রিয়াল। সরাসরি শেষ ষোলোতে খেলার জায়গা থেকে এক পয়েন্ট দূরে মাদ্রিদ ক্লাব। আগামী সপ্তাহে তারা শেষ ম্যাচ খেলবে ব্রেস্টের সঙ্গে।

এই জয়ে সাত ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে টেবিলের ১৬ নম্বরে রিয়াল। সমান খেলে সলসবুর্গ মাত্র ৩ পয়েন্ট নিয়ে ৩৪তম স্থানে। তারা ছিটকে গেছে টুর্নামেন্ট থেকে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
সর্বশেষ খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী