ভ্যালেন্সিয়াকে গোলবন্যায় ভাসালো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
২৭ জানুয়ারি ২০২৫, ০৫:০৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ০৫:৩৫

গোল উৎসব করে লা লিগায় চার ম্যাচের জয়খরা কাটালো বার্সেলোনা। রবিবার ফারমিন লোপেজের জোড়া গোল ও দুই অ্যাসিস্টে ভ্যালেন্সিয়াকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে তারা।

তিন মিনিট যেতেই ডি ইয়াং ডান পায়ের শটে জাল খুঁজে নেন। নিচু শট বাঁ দিক দিয়ে লক্ষ্যভেদ হয়।

পাঁচ মিনিট পর আলেজান্দ্রো বালদের থ্রু বলে ফেরান তোরেস ব্যবধান দ্বিগুণ করেন। ১৫ মিনিট যেতেই প্রতিপক্ষের রক্ষণের ভুলে ৩-০ করেন রাফিনিয়া।

লোপেজ ২৪ মিনিটে চতুর্থ গোল করেন। বিরতির আগে ডান দিক থেকে তার জোরালো শটে পঞ্চম গোল পায় বার্সা।

বিরতির পর হুগো দুরো ভ্যালেন্সিয়ার হয়ে গোল শোধ দেন। তবে বার্সেলোনা ব্যবধান আরও বাড়াতে থাকে। বদলি নেমে রবার্ট লেভানডোভস্কি ছয় নম্বর গোল যোগ করেন। তারপর সিজার তেরেগার আত্মঘাতী গোলে বড় জয় পায় হ্যান্সি ফ্লিকের দল।

এই বছর লা লিগায় প্রথম জয় পেলো কাতালান জায়ান্টরা। আগের চার ম্যাচে দুটি হার ও দুই ড্র দেখেছে তারা।

টেবিলে ৪২ পয়েন্ট নিয়া তিনে বার্সা। দুই নম্বরে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে তিন ও শীর্ষ দল রিয়ালের থেকে সাত পয়েন্টে পিছিয়ে তারা।

/এফএইচএম/
সম্পর্কিত
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
বার্সেলোনা অধ্যায় শেষ হচ্ছে লেভানডোভস্কির 
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম