আরব আমিরাতের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা, তবে...

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯আপডেট : ২৭ জানুয়ারি ২০২৫, ১৭:৪৯

গত অক্টোবরে সাফ চ্যাম্পিয়নশিপ জেতার পর এখন পর্যন্ত কোনও ম্যাচ খেলেনি বাংলাদেশের মেয়েরা। একাধিক ফিফা উইন্ডো গেলেও বাফুফে ম্যাচ খেলার প্রয়োজন মনে করেনি। এবার অবশ্য নড়েচড়ে বসেছে। আগামী ফেব্রুয়ারি-মার্চে দুটি আন্তর্জাতিক ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।  প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

দুটি ম্যাচের প্রথমটি ২৬ ফেব্রুয়ারি ও অন্যটি ২ মার্চ হবে। বাংলাদেশ দল ২৪ ফেব্রুয়ারি আরব আমিরাতে যাবে। সেখানে গিয়ে ম্যাচ দুটি খেলবে। দুটি ম্যাচের প্রথমটি আবার ফিফা উইন্ডোতে হলেও পরেরটি প্রস্তুতি ম্যাচ হিসেবে বিবেচ্য হবে।

বাফুফের নারী উইং কমিটির চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ সোমবার সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘কোভিডের পর থেকে অন্য দেশগুলো নারী ফুটবল নিয়ে আগের মতো আগ্রহী নয়। আগের মতো যোগাযোগ করলে সাড়া দেয় না। বিশ্ব অর্থনীতিও ভালো নয়। তাই এবার ফেব্রুয়ারির উইন্ডোতে একটি ম্যাচ হবে।  অন্যটি হবে প্রস্তুতি ম্যাচ।’

কিরণ এমন কথা বললেও নেপালে চার জাতি টুর্নামেন্ট হচ্ছে। ভারত এর আগে মালদ্বীপের বিপক্ষে খেলেছে। ওই হিসেবে বাংলাদেশের এতদিন বসে থাকার বিষয়টি রহস্যই থেকে যাচ্ছে। 

এদিকে, মেয়েদের হেড কোচ হয়ে সোমবার পিটার বাটলার ঢাকায় আসছেন। অনুশীলন হবে বুয়েট মাঠে। আর মেয়েদের বেতন নিয়ে নতুন করে চুক্তি হবে কিনা তা বাফুফে সভাপতি দেশে ফেরার পর পরিষ্কার হবে বলে জানানো হয়েছে। 

/টিএ/এফআইআর/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী