সান্তোসে ফেরার ঘোষণা দিলেন নেইমার

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৮আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১১:১৮

আল হিলালের সঙ্গে সম্পর্কের অবসান ঘটার পর থেকে গুঞ্জন ওঠে, নেইমার ফিরছেন তার বাল্যকালের ক্লাব সান্তোসে। ব্রাজিলিয়ান ক্লাবটিও এমন ইঙ্গিত দিয়েছিল। অবশেষে ব্রাজিলের শীর্ষ গোলদাতা জানিয়ে দিলেন, ক্যারিয়ার যেখানে শুরু করেছিলেন, সেই সান্তোসে ফিরছেন তিনি।

সাও পাওলো দলের সঙ্গে নিজের একটি পুরানো ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নেইমার লিখেছেন, ‘আমি সান্তোস ফুটবল ক্লাবের সঙ্গে চুক্তি করবো। ক্লাব ও ভক্তদের জন্য আমার অনুভূতি ঠিক আগের মতোই আছে।’

সান্তোসের এক্স অ্যাকাউন্ট নেইমারের পোস্টের রিপ্লাইয়ে লিখেছে, ‘তোমার ঘর তোমার জন্য অপেক্ষা করছে, তোমার লোকেরা তোমার অপেক্ষায় আছে।’

নেইমারকে বরণ করে নিতে শুক্রবার ক্লাবের এস্তাদিও উরবানো কালদেইরাতে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। স্থানীয় শিল্পীদের নিয়ে হবে কনসার্টও।

৩২ বছর বয়সী সাবেক বার্সা ও পিএসজি ফরোয়ার্ড ১০ কোটিরও বেশি ডলার বার্ষিক বেতনে আল হিলালে যান ২০২৩ সালের আগস্টে। সেখানে মাত্র সাত ম্যাচ খেলেছেন। ইনজুরিতে মাঠের বাইরে কেটেছে অধিকাংশ সময়।

সান্তোসে বিরাট চ্যালেঞ্জের মুখে পড়তে হবে নেইমারকে। ক্লাবটি দ্বিতীয় স্ত থেকে এক বছর পর ২০২৪ সালে শীর্ষ লিগে ফিরেছে।

সাও পাওলো স্টেট টুর্নামেন্ট, ব্রাজিলিয়ান কাপ ও জাতীয় চ্যাম্পিয়নশিপে ব্যস্ত সময় কাটাতে হবে সান্তোসকে। 

/এফএইচএম/
সম্পর্কিত
ভিনিসিয়ুস-রাফিনহার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নেইমারকে: আনচেলত্তি
নেইমারকে ছাড়াই পানামার বিপক্ষে ব্রাজিলের একাদশ ঘোষণা
ব্রাজিলের জন্য দুঃসংবাদ, দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে নেইমার 
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী