চ্যাম্পিয়ন্স লিগে ফের ম্যানসিটি বনাম রিয়াল মাদ্রিদের লড়াই

স্পোর্টস ডেস্ক
৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৪২আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৪২

নতুন চেহারার চ্যাম্পিয়ন্স লিগেও মুখোমুখি লড়াই এড়াতে পারেনি ম্যানচেস্টার সিটি ও রিয়াল মাদ্রিদ। প্লে-অফে দুই জায়ান্ট মুখোমুখি হচ্ছে। ইউরোপিয়ান ফুটবলের শ্রেষ্ঠত্বের মঞ্চে টানা চতুর্থ মৌসুমে হবে তাদের আগুন-বারুদে লড়াই।

গতবার এই দুই দলের লড়াইয়ে শেষ হাসি হেসেছিল লস ব্লাঙ্কোরা। কোয়ার্টার ফাইনালে দুই লেগেই ড্র হয়েছিল, পরে পেনাল্টিতে সিটিকে হারায় রিয়াল। ফাইনালে ওয়েম্বলিতে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে শিরোপাও উঁচিয়ে ধরেছিল মাদ্রিদ ক্লাব।

তার আগের বছর সেমিফাইনালে রিয়ালের বিপক্ষে দুই লেগে ৫-১ গোলের অগ্রগামিতায় সিটিজেনরা ফাইনাল নিশ্চিত করে। ফাইনালে তারা ইন্টার মিলানকে হারিয়ে ঐতিহাসিক ট্রেবলও জিতেছিল।

এই আসরে ম্যানসিটিকে পুরানো চেহারায় দেখা যায়নি। লিগ পর্বে মাত্র তিনটি ম্যাচ জিতেছে এবং প্রিমিয়ার লিগ শিরোপার দৌড়েও ছিটকে গেছে।

মাদ্রিদ ক্লাবও মৌসুমের শুরুতে ছিল নড়বড়ে। যদিও কার্লো আনচেলত্তির দল দেরিতে ঘুরে দাঁড়িয়েছে এবং কিলিয়ান এমবাপ্পে তার ফর্ম নিয়ে দুশ্চিন্তা উধাও করে দিয়েছেন।

প্লে-অফের প্রথম লেগ হবে ১১-১২ ফেব্রুয়ারি। ফিরতি লেগ ১৮-১৯ ফেব্রুয়ারি।

শুক্রবারের ড্রতে ছিল না লিগ পর্বের সেরা আট দল। লিভারপুল, বার্সেলোনা, আর্সেনাল ও অ্যাস্টন ভিলা আগেই শেষ ষোলো নিশ্চিত করেছে। এই পর্বের ড্র হবে ২১ ফেব্রুয়ারি।

এদিকে প্লে-অফের অন্য ম্যাচগুলোতে বায়ার্ন মিউনিখ খেলবে সেলটিকের বিপক্ষে। প্যারিস সেন্ট জার্মেই পেয়েছে তাদেরই লিগ ওয়ান প্রতিপক্ষ ব্রেস্টকে।

ক্লাব ব্রুগ পেয়েছে আতালান্তাকে। পিএসভির মুখোমুখি হবে জুভেন্টাস। এসি মিলানের বিপক্ষে খেলবে ফেনুর্দ। গতবারের রানার্সআপ ডর্টমুন্ডের প্রতিপক্ষ স্পোর্তিং সিপি। মোনাকো পেয়েছে বেনফিকাকে।

/এফএইচএম/
সম্পর্কিত
ইতিহাস গড়া হলো না আর্সেনালের, চ্যাম্পিয়নস লিগের মুকুট ফের পিএসজির ঘরে
বায়ার্নকে হতাশ করে ফাইনালে পিএসজি
আর্তেতার চোখে ‘অবিশ্বাস্য রাত’
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম