নারী উইংয়ের ব্যর্থতা আছে কিনা তাও দেখবে তদন্ত কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৫, ১৮:৫৫আপডেট : ৩১ জানুয়ারি ২০২৫, ২০:৫১

ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বহু অভিযোগ এনে গণ-অবসরের হুমকি দিয়েছেন সাবিনা-মাসুরারা। ইংলিশ কোচের অধীনে কোনোমতেই অনুশীলন করবেন না ১৮ জন খেলোয়াড়। এমন কঠিন পরিস্থিতিতে বাফুফে সাত সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে। এর প্রধান করা হয়েছে বাফুফের সিনিয়র সহ-সভাপতি ইমরুল হাসানকে। কমিটি শনিবার থেকে আনুষ্ঠানিকভাবে কাজ শুরু করতে যাচ্ছে। 

শনিবার বিকালে কমিটি ফুটবলার থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার সঙ্গে কথা বলবে। সবার কথা শুনবে। এরপর যথাযথ কর্তৃপক্ষের কাছে রিপোর্ট জমা দেবে।

আজ ইমরুল সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমরা সবার সঙ্গে কথা বলবো। পুরো বিষয়টি বোঝার চেষ্টা করবো। আসলে সমস্যাটা কোথায় জানবো। আশা করছি সাত দিনের মধ্যে আমরা রিপোর্ট জমা দিতে পারবো।’

শুধু ফুটবলার নন, নারী উইং কমিটির প্রধানের সঙ্গেও কথা বলবে কমিটি। ইমরুল বলেছেন, ‘প্রয়োজনে আমরা নারী উইং কমিটির প্রধানের সঙ্গে কথা বলবো। সবার সঙ্গে কথা বললে অনেক কিছু পরিষ্কার হবে। আর কেন এই পর্যায় পর্যন্ত বিষয়টি গড়ালো তাও জানার চেষ্টা করবো। তবে এই দায় কার, তা এখনই বলতে পারবো না। মাত্র তো দায়িত্ব দেওয়া হয়েছে। দেখা যাক কী হয়।’

যদিও আগের দিনই বাফুফে সভাপতি তাবিথ আউয়াল কারও দায় নিয়ে কোনও মন্তব্য করতে চাননি।

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ