অনুশীলনে যোগ দেওয়া খেলোয়াড়দের নিয়েই ভাবছেন বাটলার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:২৩

সাবিনা-মাসুরারা প্রধান কোচ পিটার বাটলারকে বয়কট করেছেন। তবে ইংলিশ কোচ অবশিষ্ট যেসব খেলোয়াড় আছেন, তাদের নিয়েই মাঠের অনুশীলন শুরু করে দিয়েছেন। 

শুরুতে বাফুফে ৩১ জন ফুটবলারকে ক্যাম্পে ডেকেছিল। এর মধ্যে আনাই মগিনি যোগ দেননি। বাকি ৩০ জনের মধ্যে ১৩ জন বাটলারের অধীনে প্রথম মাঠের অনুশীলন যোগ দিয়েছেন। রিপা, আফইদা, আইরিন, কোহাতি কিসকু, স্বপ্না, ইয়ারজান, অর্পিতা, হালিমা, আকলিমা, মুনকি, প্রান্তী, সুরমা ও প্রীতি অনুশীলনে এসেছেন।

আজ শনিবার বাফুফে ভবন ছাড়ার সময় বাটলার  চলমান পরিস্থিতি নিয়ে সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘এ বিষয়ে ধারণা নেই। কোনেও আগ্রহও নেই। পেশাদার দৃষ্টিতে আমি কাজ করে যাচ্ছি। যারা অনুশীলনে আসছে তাদের নিয়ে কাজ চলমান থাকবে।’ 

সামনের সময়ে অনুশীলন পরিকল্পনা নিয়ে কোচের মন্তব্য, ‘অনূর্ধ্ব-২০ দলের খেলোয়াড়েরা অনুশীলনে যোগ দিচ্ছে। আমি আশাবাদী সামনে তার দেশকে সার্ভিস দেবে।’

এদিকে আজ তদন্ত কমিটি কাজ শুরু করেছে। মেয়েদের বয়কটের বিষয়টি ক্রীড়া প্রশাসনও ওয়াকিবহাল আছে বলে জানা গেছে। 

বাফুফের নারী কমিটির প্রধান মাহফুজা আক্তার কিরণ আজ বাফুফে ভবনের নিচে সাংবাদিকদের বলেন, ‘মেয়েদের ফেরাতে আমরা কাজ করে যাচ্ছি। আমরা অবশ্যই চাই মেয়েরা ক্যাম্পে থাকবে, ট্রেনিং করবে এবং খেলতে যাবে। এটাই আমাদের চাওয়া। এর বাইরে আর চাওয়া নেই। সেটা নিয়ে অনবরত আমরা কাজ করে যাচ্ছি। তাদের বোঝানোর চেষ্টা করছি।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী