নতুন মৌসুমে কোটি টাকার সুপার কাপ ফিরছে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২৫, ২০:১৪

চলতি ফুটবল মৌসুমে কোটি টাকার সুপার কাপসহ স্বাধীনতা কাপ হওয়ার কথা ছিল। কিন্তু দেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর তা বাতিল হয়ে যায়। তবে আগামী ২০২৫-২৬ মৌসুমে প্রথমবারের মতো হবে পাঁচটি প্রতিযোগিতা। বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি হবে চারটি টুর্নামেন্ট। আজ শনিবার পেশাদার লিগ কমিটির সভায় এমন সিদ্ধান্ত হয়েছে।

নতুন মৌসুমে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ, বাংলাদেশ প্রিমিয়ার লিগ, সুপার কাপ ও স্বাধীনতা কাপ হবে। এর মধ্যে শেষ প্রতিযোগিতাটি হবে স্থানীয়দের নিয়ে।

সভা শেষে লিগ কমিটির চেয়ারম্যান ইমরুল হাসান বলেছেন, ‘আমরা আগামী মৌসুমের খসড়া সূচি তৈরি করেছি। ১ জুন দলবদল দিয়ে শুরু হবে নতুন মৌসুম। আমরা পাঁচটি টুর্নামেন্ট করবো। স্বাধীনতা কাপ শুধু স্থানীয়দের নিয়ে করার কারণ ক্লাবগুলো যাতে বিদেশি ছেড়ে দিয়ে খেলতে পারে। তাতে তাদের ক্যাম্প পরিচালনা করতে সুবিধা হবে।’

কোটি টাকার টুর্নামেন্ট হিসেবে পরিচিত সুপার কাপ কোন ফরম্যাটে ফিরবে, তা সিদ্ধান্ত হয়নি। ইমরুল হাসান জানিয়েছেন, ‘প্রিমিয়ার লিগের শীর্ষ চার বা ছয় দল নিয়ে হবে সুপার কাপ। প্রাইজমানি কত হবে ঠিক করেনি।’

তবে তা কোটি টাকার কম হবে না বলে জানা গেছে। 

চলমান ফেডারেশন কাপ ফুটবলের ফাইনালের ভেন্যু হিসেবে ময়মনসিংহ রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামকে নির্ধারণ করা হয়েছে। কোয়ালিফিকেশন রাউন্ডের প্রথম দুই ম্যাচ ভিন্ন ভিন্ন দিনের পরিবর্তে ২২ এপ্রিল একই দিনে অনুষ্ঠিত হবে। আর প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব শুরু হবে ২১ ফেব্রুয়ারি।

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম