অপ্রত্যাশিত হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুললেন রিয়াল কোচ

  স্পোর্টস ডেস্ক
০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:২৯আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:০৪

লা লিগায় অপ্রত্যাশিত হার দেখেছে রিয়াল মাদ্রিদ। তাদের ১-০ গোলে হারিয়ে চমক দেখিয়েছে টেবিলের নিচের দিকের দল এস্পানিওল। অবশ্য এই হারের পর রেফারিং নিয়ে প্রশ্ন তুলেছেন রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি। 

ঘটনাটা এস্পানিওল ডিফেন্ডার কার্লোস রোমেরোকে নিয়। ৬১ মিনিটে কিলিয়ান এমবাপ্পে প্রতি আক্রমণে ওঠার সময় তাকে বাজেভাবে ফাউল করেন রোমেরো। যার ফলশ্রুতিতে এই ডিফেন্ডারকে দেখানো হয় শুধু হলুদ কার্ড। রেফারিংয়ের দায়িত্ব পালন করছিলেন আলেহান্দ্রো মুনিজ রুইজ। পরেই সেই রোমেরো ৮৫ মিনিটে নাটকীয় এক গোলে এস্পানিওলকে তিন পয়েন্ট এনে দিয়েছেন।  পরাজয়ের ফলে লিগে রিয়াল মাদ্রিদ শীর্ষে থাকলেও নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাতলেতিকো মাদ্রিদের সঙ্গে পয়েন্ট ব্যবধান দাঁড়িয়েছে এক।  রিয়ালের পয়েন্ট ৪৯, দুইয়ে থাকা অ্যাতলেতিকোর ৪৮। ফলে রেফারিং নিয়ে ম্যাচের পর অসন্তোষ প্রকাশ করেন আনচেলত্তি, ‘রেফারি আর ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে সেটা আসলে ব্যাখ্যাতীত। সবাই দেখেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় খেলোয়াড়ের সুরক্ষা। কিন্তু এটা ছিল স্পষ্ট ফাউল এবং খুবই কুৎসিত চ্যালেঞ্জ। সৌভাগ্যক্রমে কোনও ধরনের ইনজুরির ঘটনা ঘটেনি। কিন্তু বিষয়টা খতিয়ে দেখার জন্য ভিডিও অ্যাসিসটেন্ট রেফারি ছিল। তাই এটা আমাদের কাছে বোধগম্য নয় সে কেন লাল কার্ড পায়নি।’

শেষ বাঁশি বাজার পর রোমেরো অবশ্য নিজের কৃতকর্মের জন্য এমবাপ্পের কাছে ক্ষমা চেয়েছেন বলে জানান, ‘আমি জানতাম এভাবে দৌড়ের সময় এমবাপ্পেকে আটকানো অসম্ভব। ফলে তাকে আটকাতে আমার পক্ষে যা সম্ভব হয়েছে সেটাই করেছি। হ্যাঁ, চ্যালেঞ্জটা খুব কুৎসিত ছিল। নিজেরও পছন্দ হয়নি। আমি তার কাছে সেজন্য ক্ষমা চেয়েছি।’

শুধু ফাউলের ঘটনাই নয়, প্রথমার্ধে রিয়ালকে খেপিয়ে তোলার আরও ঘটনা ঘটেছে। বিল্ডআপে এমবাপ্পের ফাউলের কারণে ভিনিসিয়ুস জুনিয়রের গোল বাতিল করা হয়েছে। অনেক সুযোগ তৈরি করতে পারলেও শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছে তারা। ম্যাচ নিয়ে রিয়াল মাদ্রিদ কোচের মূল্যায়ন, ‘ম্যাচটা কঠিন ছিল। কিন্তু কিছু বিষয় আমরা ভালো করেছি। নিয়ন্ত্রণ ছিল, বিশেষ করে দ্বিতীয়ার্ধে। সুযোগও তৈরি করেছি। একটা গোল তো বাতিল করা হয়েছে। আবার শট গিয়ে বারে লেগেছে। গোল বরাবর আমাদের শট ছিল ২০টি। এস্পানিওলও ভালো খেলেছে। ভালো ডিফেন্ড করেছে।’

/এফআইআর/  
সম্পর্কিত
রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো, তবে...
এই প্রথম স্পেনের বিশ্বকাপ দলে নেই রিয়াল মাদ্রিদের কেউ
শিরোপাহীন মৌসুম জয়ে শেষ রিয়ালের, বিদায় আরবেলোয়ার
সর্বশেষ খবর
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
জনআস্থা ও জবাবদিহিমূলক সংসদ গঠনে সাংবিধানিক জ্ঞান জরুরি: ডেপুটি স্পিকার
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী