চেলসি থেকে ফেলিক্সকে ধার করলো এসি মিলান

স্পোর্টস ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৪৫

মৌসুমের বাকি সময়ের জন্য চেলসি থেকে জোয়াও ফেলিক্সকে ধারে দলে টেনেছে এসি মিলান। মঙ্গলবার পর্তুগিজ ফরোয়ার্ডের সঙ্গে চুক্তির ঘোষণা দিয়েছে ইতালিয়ান জায়ান্টরা।

সোমবার মিলানে পা রাখেন ফেলিক্স। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর রোসোনেরির সঙ্গে চুক্তিতে সই করেন তিনি।

অ্যাস্টন ভিলাসহ বেশ কিছু ক্লাব আগ্রহ দেখায় ফেলিক্সকে নিয়ে। ২৫ বছর বয়সী ফরোয়ার্ড ইংল্যান্ডের বাইরে যাওয়ার চিন্তা করছিলেন। সেক্ষেত্রে মিলানকে প্রাধান্য দিয়েছেন তিনি।

গত আগস্টে ৫ কোটি ইউরোতে অ্যাটলেটিকো মাদ্রিদ থেকে চেলসিতে যোগ দেন ফেলিক্স। ২০২২-২৩ মৌসুমের শেষ ভাগে স্ট্যামফোর্ড ব্রিজে ধারে খেলার পর দ্বিতীয় দফায় লন্ডনে পা রাখেন তিনি।

কিন্তু এনজো মারেস্কার অধীনে কেবল তিনটি প্রিমিয়ার লিগ ম্যাচে শুরুর একাদশে ছিলেন ফেলিক্স। নিয়মিত হতে পারেননি।

মিলানের সঙ্গে চুক্তিতে তাকে স্থায়ীভাবে কেনার পথ খোলা রাখা হয়নি। ক্লাবটি চেলসির সঙ্গে চুক্তির আর্থিক ব্যাপারে বিস্তারিত জানায়নি। গণমাধ্যমের খবর, ২০ থেকে ৩০ লাখ ইউরো ফি দেবে ইতালিয়ান জায়ান্টরা। এছাড়া তার বেতনও পুরোপুরি দেবে সিরি আ ক্লাব।

২০৩১ সালের জুন পর্যন্ত ব্লুদের সঙ্গে ফেলিক্সের বর্তমান চুক্তি। জানুয়ারির উইন্ডোতে মিলানের পঞ্চম চুক্তি তিনি। এর আগে রোসোনেরিরা ম্যানসিটি থেকে ইংলিশ ডিফেন্ডার কাইল ওয়াকার ও ফেনুর্দ থেকে মেক্সিকান স্ট্রাইকার সান্তিয়াগো হিমেনেজকে চুক্তি করে মিলান। এছাড়া মিডফিল্ডার ওয়ারেন বোন্দোকে মোঞ্জা থেকে স্থায়ীভাবে ও ফিওরেন্তিনার রিকার্ডো সত্তিলকে ধারে এনেছে তারা।

বুধবার রোমার বিপক্ষে কোপা ইতালিয়ার কোয়ার্টার ফাইনালে মিলানের জার্সিতে ফেলিক্সের অভিষেক হতে পারে।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের