ধর্ষণ ও হত্যার হুমকি পেয়ে সুমাইয়ার থানায় জিডি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৪৪আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৪

ধর্ষণ ও হত্যার হুমকি পাওয়ার দাবি করে বুধবার দুপুরে রাজধানীর মতিঝিল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জাতীয় নারী ফুটবলার সুমাইয়া মাতসুশিমা।

এসময় সুমাইয়ার সঙ্গে ছিলেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) মিডিয়া প্রতিনিধি খালিদ  মাহমুদ নওমি।

বাংলা ট্রিবিউনকে নওমি বলেছেন, ’আমরা সুমাইয়াকে সব রকমের সহযোগিতা করছি। তারই অংশ হিসেবে আজ থানায় গিয়ে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।’

নারী ফুটবলে পিটার বাটলারের সঙ্গে সাফ জয়ী সিনিয়র ফুটবলারদের দ্বন্দ্ব নিয়ে সরগরম দেশের গণমাধ্যম। অনুশীলন বয়কটের পাশাপাশি গণঅবসরের হুমকি দিয়েছেন সাবিনা খাতুনরা। এই অবস্থায় সাফ চ্যাম্পিয়ন খেলোয়াড় জাপানি বংশোদ্ভুত মাতসুশিমা সুমাইয়া আলোচনায় এসেছেন। বেশ কিছুদিন ধরেই নাকি তাকে ধর্ষণ ও হত্যার হুমকি দেওয়া হচ্ছে। ফেসবুক পোস্টে এসব তিনি জানান।

এনিয়ে বাফুফে মঙ্গলবার রাতে এক প্রেস বিজ্ঞপ্তি দিয়ে হুমকি প্রদানকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। তারা লিখেছে, ‘বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দলের খেলোয়াড় মাতসুশিমা সুমাইয়াকে লক্ষ্য করে দেওয়া হুমকি ও হয়রানির তীব্র নিন্দা জানায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে ফেডারেশন এবং কর্তৃপক্ষকে অবিলম্বে যথাযথ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছে। দেশকে প্রতিনিধিত্ব করার জন্য কোনও খেলোয়াড়কে এমন হয়রানির শিকার হতে হবে না। বাফুফে তার খেলোয়াড়দের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ।’

/টিএ/এফএইচএম/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের