চল্লিশের পর রোনালদোর প্রথম গোল

স্পোর্টস ডেস্ক
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:০০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৪

বয়সটা যে শুধুই একটা সংখ্যা সেটা মাঠে প্রমাণ করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। দুই দিন আগে বয়স ৪০ ছুঁয়েছেন। কিন্তু চল্লিশে চালশে প্রবাদটা তার সঙ্গে বোধহয় আর যাচ্ছে না। আরও অদম্য গতিতে ছুটে চলেছেন। সৌদি প্রো লিগে আল নাসরের জয়ে গোল করে অবদান রেখেছেন তিনি। অবশ্য এদিন আলো কেড়ে নিয়েছেন অভিষেক ম্যাচ খেলতে নামা জন ডুরান। অভিষেক প্রথম ম্যাচটা স্মরণীয় করে রেখেছেন জোড়া গোলে। প্রাণভোমরা ক্রিস্টিয়ানো রোনালদোও জালের ঠিকানা খুঁজে পেয়েছেন ‘৪০’ স্পর্শ করে। তাতে আল ফেইয়াকে ৩-০ গোলে হারিয়েছে আল নাসর।

এই জয়ে সৌদি প্রো লিগে আল নাসর তিনে উঠে এসেছে। শীর্ষে থাকা আল ইত্তিহাদের চেয়ে এখনও পিছিয়ে আট পয়েন্টে। আল নাসরের পয়েন্ট ৪১। ৪৬ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। 

জানুয়ারির ট্রান্সফার ডেডলাইনে অ্যাস্টন ভিলা থেকে আল নাসরে যোগ দেওয়া ডুরান গোলের দেখা পান ২২ মিনিটেই। নিজের জাদু দেখান দ্বিতীয়ার্ধেও। সাদিও মানের ক্রস থেকে ৭২ মিনিটে জোড়া গোল তুলে নিয়েছেন। দুই মিনিট বাদে তৃতীয় গোলটি যোগ করেন রোনালদো। 

চল্লিশের পর প্রথম ম্যাচ আর গোলের দেখা পেয়ে রোনালদো নিজেও যেন আনন্দিত। প্ল্যাটফর্ম এক্সে জেতা ম্যাচের কিছু ছবি পোস্ট করে লিখেছেন, ‘একটি জয় এবং চল্লিশের পর প্রথম গোল।’

/এফআইআর/ 
সম্পর্কিত
২০৩০ বিশ্বকাপেও খেলবেন রোনালদো, বিশ্বাস পর্তুগাল কোচের
ফোর্বসের তালিকায় সবচেয়ে বেশি আয় রোনালদোর, মেসি কত নম্বরে?
রোনালদোর জোড়া গোলে আল নাসর চ্যাম্পিয়ন
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের