হামজার পাশাপাশি ইতালিয়ান ফাহমেদুলের প্রশংসায় বাংলাদেশ কোচ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩০আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২২:০৬

২৫ মার্চ ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়ান কাপ বাছাই পর্বে বাংলাদেশের অভিযান শুরু হতে যাচ্ছে। তার আগে নিজেদের প্রস্তুতি শুরু করতে চাইছেন হাভিয়ের কাবরেরা। বাংলাদেশের স্প্যানিশ কোচ আজ সেই লক্ষ্যে ৩৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছেন। দল নিয়ে এক ভিডিও বার্তায় ব্যাখ্যাও দিয়েছেন তিনি। 

আপাতত ৩৮ জন খেলোয়াড় নিয়ে সম্ভাব্য ২৮ ফেব্রুয়ারি প্রস্তুতি শুরু হবে। এর আগে প্রিমিয়ার লিগের দুই রাউন্ড খেলা হবে। আজকের ঘোষিত দল নিয়ে কাবরেরা বলেছেন, ‘দলের ৩৬ খেলোয়াড় বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছে। অনেক খেলোয়াড় আমাদের সঙ্গে ছিল, বিশেষ করে গত দুই বছর। তাদের সঙ্গে আমাদের জানাশোনা ভালো এবং লিগেও তারা ভালো পারফর্ম করছে। কিছু খেলোয়াড় আমাদের সঙ্গে না থাকলেও আমরা বিশ্বাস করি, লিগ ও ফেডারেশন কাপের পারফরম্যান্স অনুযায়ী তারা দলকে উঁচু পর্যায়ে নিতে পারবে।’

ইংল্যান্ডের শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলা হামজা চৌধুরীর সঙ্গে প্রথমবার বাংলাদেশ দলে সুযোগ পেয়েছেন ফাহমেদুল ইসলাম। ইতালি প্রবাসী এই ফরোয়ার্ডকে নিয়ে কাবরেরার কথা, ‘ফাহমেদুল ইসলামের কথা বলি, সে অলবিয়া কালসিওর হয়ে সিরি ডি খেলছে ইতালিতে। তার আগে লোগোরনা ও লিভোরনোতে ছিল। তার বয়স ১৮ বছর, লেফট ব্যাক ও লেফট উইং ব্যাক হিসেবে খেলে। বয়স কম হলেও ইউরোপের ভালো সিনিয়র পর্যায়ে সে খেলে ফেলেছে। আমাদের বিশ্বাস দলকে ভালো কিছু এনে দেবে।’ 

হামজাকে নিয়ে তার কথা, ‘হামজা শেফিল্ড ইউনাইটেডের হয়ে খেলছে। গত দুই ম্যাচেও মূল একাদশে ছিল এবং দলে তার দারুণ প্রভাব আশা করছি।’

আপাতত ৩৮ জনের নাম ঘোষণা করা হলেও সবাই ঢাকা থেকে সৌদি আরবে প্রস্তুতি নিতে যাবে না। শুরুর কদিনে সবাইকে দেখে ২৮ জনের দল চূড়ান্ত করা হতে পারে। কাবরেরা সেই ইঙ্গিত দিয়ে বলেছেন, ‘৩৮ খেলোয়াড়ের মধ্যে যারা ২৮ জনের চূড়ান্ত দলে জায়গা করে নেবে, আশা করি সবাই সৌদিতে ও ঢাকায় ট্রেনিং করবে এবং ভারতে খেলবে।’

/টিএ/এফএইচএম/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে