দ্বিতীয় স্তরের ক্লাবের কাছে হেরে এফএ কাপ থেকে লিভারপুলের বিদায়

স্পোর্টস ডেস্ক
০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:১৭আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৫১

লেটন অরিয়েন্ট আরেকটু হলেই ম্যানসিটির বিপক্ষে অঘটন ঘটাতে বসেছিল। তারা না পারলেও পেরেছে প্লিমাউথ আরগিল। ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাবের কাছে হেরেছে লিগ জায়ান্ট লিভারপুল। 

এফএ কাপের চতুর্থ রাউন্ডে ১-০ গোলে লিভারপুলের বিপক্ষে জিতেছে প্লিমাউথ।

দ্বিতীয়ার্ধে রায়ান হার্ডির পেনাল্টি গোলে হার মানে লিভারপুল। প্লিমাউথের বক্সে হার্ভি এলিয়টের হ্যান্ডবলে পাওয়া পেনাল্টি গড়ে দেয় পার্থক্য। তাতে সব প্রতিযোগিতা মিলে এই মৌসুমে চতুর্থ হার দেখলো আর্নে স্লটের শিষ্যরা।

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ দল লিভারপুল। লিগ কাপেও ফাইনালে উঠে গেছে। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে তারা খেলবে লিগ পর্বে দাপট দেখিয়ে। কিন্তু এফএ কাপে হার মানলো অলরেডরা।

এই ম্যাচের জন্য স্লট তার তারকা খেলোয়াড়দের বিশ্রামে রেখেছিলেন। স্কোয়াডে ছিলেন না মোহাম্মদ সালাহ ও কডি গাকপো। তার মাশুল গুনতে হলো। 

আর প্লিমাউথ তাদের ফুটবল ইতিহাসের অবিস্মরণীয় জয়ে লিভারপুলের অভূতপূর্ব চার শিরোপা অর্জনের আশায় ইতি টানলো।

গোলমুখে কিপার কনর হ্যাজার্ড ও সেন্টারব্যাক নিকোলা কাটিচ এই জয়ে মুখ্য ভূমিকা পালন করেন। দ্বিতীয়ার্ধে স্টপেজ টাইমে কয়েকটি  সেভে হোম পার্কে আগত স্বাগতিক ভক্তদের স্মরণীয় এক ম্যাচ উপহার দেন হ্যাজার্ড।

/এফএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী