অবশেষে নারী ফুটবলারদের চুক্তি, রাজি নন সাবিনাসহ ১৮ বিদ্রোহী!

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১০ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৪০আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৮

পিটার বাটলারের অধীনে অনুশীলন করবেন না সাবিনাসহ ১৮ ফুটবলার। বাংলাদেশ ফুটবল ফেডারেশনও (বাফুফে) তাদের রাজি করাতে পারেনি। সেই ডামাডোলের মাঝেই নতুন করে কেন্দ্রীয় চুক্তির ব্যাপারটি চূড়ান্ত করেছে বাফুফে। সেখানে সবাইকে আনতে চাইলেও এখন পর্যন্ত বিদ্রোহী ফুটবলাররা সায় দেননি। তবে সাবিনারা রাজি না হলেও ক্যাম্পে থাকা অন্য ৩৬ ফুটবলার সোমবার ঠিকই কেন্দ্রীয় চুক্তিতে চলে এসেছেন। আনুষ্ঠানিকভাবে স্বাক্ষরও করেছেন আফঈদা-আকলিমারা। বাফুফে সূত্রে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। 

কেন্দ্রীয় চুক্তি বলতে বহু দিনের আলোচিত মাসিক বেতনের আওতায় চলে এসেছেন নারী ফুটবলাররা। জানুয়ারির মাঝামাঝি থেকে এটা কার্যকর হচ্ছে। এতে আপাতত পরিষ্কার যে আরব আমিরাতের বিপক্ষে সাবিনারা কেউ থাকছেন না। নতুনদের নিয়ে খেলতে হবে পিটার বাটলারকে।

সাবিনারাও এটা অবগত, অন্য খেলোয়াড়রা চুক্তিতে স্বাক্ষর করেছেন। তবে এ নিয়ে তাদের মধ্যে কোনও ভ্রূক্ষেপ নেই। আগের মতো বাটলার বয়কট মিশনে অটল আছেন তারা।

যদিও তাদের পথ এখনও বাফুফে খোলা রেখেছে। সাবিনাদের জন্য অপেক্ষা করবে ফুটবল ফেডারেশন। সব মিলিয়ে ৫৫ জন ফুটবলারকে কেন্দ্রীয় চুক্তিতে আনতে চায় তাবিথ আউয়ালের নেতৃত্বাধীন কমিটি।

আগে সাবিনাদের সঙ্গে সভায় সব রকমের সহায়তার আশ্বাস দেওয়া হয়েছিল। অথচ ২৩ সদস্যের দলে থাকার আশ্বাস পেয়েও সাবিনারা তাদের সিদ্ধান্ত থেকে এক বিন্দু সরেনি। এ নিয়ে বাফুফের এক কর্মকর্তা বলেছেন, ‘সোমবার খেলোয়াড়দের একটি অংশের সঙ্গে চুক্তি সম্পন্ন হয়েছে। অন্যদের সঙ্গে আমরা তো কম চেষ্টা করে যাচ্ছি না। তাদের অনেক আশ্বাস দিয়েছি। তারপরও ওরা সাড়া দিচ্ছে না। এখনও আশায় আছি, হয়তো একসময় ওরা সাড়া দেবে। আমরা চাই ওরা ফিরে আসুক। ’

/টিএ/এফআইআর/এমওএফ/
সম্পর্কিত
‘অলিম্পিক’ গোল করে ম্যাচসেরা ঋতুপর্ণা যা বললেন
নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ 
ঋতুপর্ণার অলিম্পিক গোল, সমতায় ফিরে প্রথমার্ধ শেষ বাংলাদেশের
সর্বশেষ খবর
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি